ঢাকামঙ্গলবার , ১১ ফেব্রুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায় পাওয়ার আশা আইন উপদেষ্টার

নিজস্ব সংবাদদাতা:
ফেব্রুয়ারি ১১, ২০২৫ ৫:২৮ অপরাহ্ণ
Link Copied!

জুলাই হত্যাকাণ্ডের তিন-চারটি মামলার রায় চলতি বছরের অক্টোবরের মধ্যেই পাওয়া যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন আইন বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। মঙ্গলবার বিকালে সচিবালয়ে জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং গায়েবি মামলা প্রত্যাহার বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করার সময় তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। আইন উপদেষ্টা বলেন, জুলাই হত্যাকাণ্ডের বিচারকাজের যথেষ্ট অগ্রগতি হয়েছে। চলতি মাসে চারটি মামলা তদন্তকাজ শেষ হবে। এরপর যাচাই-বাছাই শেষে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হবে। তবে এই আনুষ্ঠানিক বিচারকাজ শুরু করতে তিন সপ্তাহ সময় লাগবে। আইন অনুযায়ী এই তিন সপ্তাহ সময় ডিফেন্স টিমকে দিতে হয় তাদের প্রস্তুতির জন্য। এরপর ঈদের পর এপ্রিল মাসে মামলার সাক্ষ্যগ্রহণ পর্ব শুরু হবে। তিনি বলেন, যেহেতু এই আদালতে সাক্ষ্যগ্রহণ ঘনঘন হয়। তাই আশা করছি, আগামী অক্টোবরের মধ্যে তিন-চারটি মামলার রায় হয়ে যাবে। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা, শীর্ষস্থানীয় পুলিশ এবং প্রশাসনিক কর্মকর্তা আসামি রয়েছেন। আইন উপদেষ্টা বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠনের পর এই আদালতে জুলাই গণহত্যাকাণ্ডের তিন শতাধিক অভিযোগ জমা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত প্রসিকিউশন অফিস ১৬টি অভিযোগ মামলা হিসেবে দায়ের করেছে। সাইবার সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে জানিয়ে আসিফ নজরুল বলেন, সাইবার নিরাপত্তা আইনে করা ৩৯৬টির মধ্যে ৩৩২টি মামলা এরইমধ্যে প্রত্যাহার করা হয়েছে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সব মামলা প্রত্যাহার করা হবে। তিনি জানান, ১৬ হাজার ৪৩৯টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের জন্য তালিকাভুক্ত করা হয়েছে। এরমধ্যে ১ হাজার ২১৪টি মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার হবে। এরমধ্যে ৫৩টি মামলা প্রত্যাহারের গেজেট আজকালের মধ্যে প্রকাশ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।