ঢাকাশুক্রবার , ৩১ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লির জুমার নামাজ আদায়

আওরঙ্গজেব কামাল :
জানুয়ারি ৩১, ২০২৫ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর জেলার টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ইজতেমা ময়দানে লাখে মুসল্লি জুমার নামাজ আদায় করেছেন। শুক্রবার জুমার নামাজে অংশ নিতে ময়দান ছাড়িয়ে আশপাশের সড়ক, মহাসড়ক, ফুটপাত ও বিভিন্ন অলিগলি মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যায়। দুপুর ১টা ৪৩ মিনিটে খুতবা শুরু হয়। এরপর ১টা ৫০মিনিটে নামাজ শুরু হয়। জুমার নামাজ পড়িয়েছেন কাকরাইল মসজিদের ইমাম মাওলানা জুবায়ের হোসেন। এর আগে এদিন সকালে তাবলীগ জামাতের শীর্ষ মুরব্বিদের আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়। বাদ ফজর বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। বাংলায় তরজমা করেন মাওলানা নুরুর রহমান। সকাল ১০টায় খিত্তায় খিত্তায় তালিমের আমল হয়। এসময় শিক্ষকদের উদ্দেশে বয়ানের মিম্বার থেকে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা ফারাহিম। ছাত্রদের সঙ্গে নামাজের মিম্বার এর বয়ান করেন আলীগড় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল মান্নান। এর আগে মোজাকেরা আলোচনা করেন ভারতের মাওলানা জামাল।জুমার জামাতে শরিক হতে রাজধানীসহ পার্শ্ববর্তী এলাকার হাজার-হাজার মানুষ রেলপথ, সড়কপথ, নৌ-পথসহ বিভিন্ন যানবাহন এবং অনেকে পায়ে হেঁটে নানা ঝক্কি-ঝামেলা পেরিয়ে শরিক হন এই বৃহত্তম জুমার জামাতে। তাবলিগ জামাতের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লা রায়হান জানান, আগামীকাল রোববার প্রথম পর্বের আখেরি মুনাজাত অনুষ্ঠিত হবে। আখেরি মোনাজাত পরিচালনা করবেন তাবলিগ জামাত বাংলাদেশের শুরায়ে নেজামের শীর্ষ মুরুব্বী মাওলানা জুবায়ের। এদিকে তাবলিগ জামাত সূত্রে জানা গেছে, ইজতেমায় অংশ নেওয়া এক মুসল্লির মৃত্যু হয়েছে। তার নাম আব্দুল কুদ্দুস গাজী (৬০)। তিনি খুলনা জেলার ডুমুরিয়া থানার লোকমান হোসেন ছেলে। জুমার নামাজের পর ইজতেমা ময়দানে ওই মুসল্লির জানাজা অনুষ্ঠিত হয়।গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে এবারের বিশ্ব ইজতেমা। আগামী রোববার সকাল সাড়ে ১০টার দিকে প্রথম পর্বের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।বিশ্ব ইজতেমা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য তাবলীগ অনুসারীদের দুই ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম পর্বে কোন জেলা এবং দ্বিতীয় পর্বে কোন কোন জেলার মুসল্লিরা জেলা ইজতেমায় অংশগ্রহণ করবে ইতিমধ্যে দায়িত্বশীলদের জানানো হয়েছে। প্রথম পর্বে অংশগ্রহণ করেছেন দেশের ৪১ টি জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। দ্বিতীয় পর্বে অংশগ্রহণ করবেন ২২টি জেলা ও ঢাকার আরেক অংশের মুসল্লিরা। বিগত বছরগুলোতে তাবলীগের দু’পক্ষ মাওলানা জোবায়ের ও সাদ কান্ধলভীর অনুসারীরা দুই পর্বে আলাদাভাবে ইজতেমা করতেন। তবে এবারই প্রথম মাওলানা জোবায়েরের অনুসারীরা একাই দুই ধাপে ইজতেমা করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।