ঢাকারবিবার , ২৬ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম মেদিনীপুরের পুলিশ লাইনে, ৭৬ তম প্রজাতন্ত্র দিবস পালন

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
জানুয়ারি ২৬, ২০২৫ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

রবিবার, কলকাতা সহ সারা ভারতবর্ষে যখন প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে, ঠিক সেই সময় পশ্চিম মেদিনীপুরে পুলিশ লাইনে পালিত হচ্ছে ৭৬ তম প্রজাতন্ত্র দিবস । শুধু তাই নয় পশ্চিম মেদিনীপুর জেলা জুড়ে চলছে এই প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান।

রবিবার সকাল নয়টায় মেদিনীপুর পুলিশ লাইন মাঠে দেশের তিরঙ্গা পতাকা উত্তোলন করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলাশাসক খুরশেদ আলী কাদরী, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা তথ্য সংস্কৃতি আধিকারিক বরুন মন্ডল, পুলিশ সুপার ধৃতিমান সরকার সহ পুলিশ ও প্রশাসনের আধিকারিকেরা।কুচক আওয়াজ এবং বিভিন্ন প্রদর্শনীর মধ্য দিয়ে ৭৬ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন হল, পুলিশের বিভিন্ন বিভাগের প্যারেড অনুষ্ঠিত হয়, জেলাশাসক জেলা সমস্ত মানুষকে ধন্যবাদ এবং শুভেচ্ছা জানান, সেই সঙ্গে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে সাধারণ মানুষের উন্নয়নের কাজ তরান্নিত হচ্ছে বলেও আশা প্রকাশ করেন,জুলাই ঝড়-বৃষ্টি ও বন্যা বিপর্যয় মোকাবিলা প্রশাসন খুব ভালোভাবে কাজ করে চলেছে বলে জানান , জেলা পুলিশ প্রশাসনের সাথে সংবাদমাধ্যমও সুসম্পর্ক রেখে কাজে সহায়তা করছে বলে জানান জেলা শাসক, জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তরের পক্ষ থেকে আয়োজিত মেদিনীপুর শহরের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা নিত্যপ্রদর্শনও করেন পুলিশ লাইন মাঠে, অনুষ্ঠানের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পালন হলো এই ৭৬ তম প্রজাতন্ত্র দিবস, সকাল থেকেই জমে উঠেছিল এই পুলিশ লাইন মাঠ দর্শকদের ভিড়ে।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস , পশ্চিমবঙ্গ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।