ঢাকাবুধবার , ১৫ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

চাকুরী জাতীয় করণের দাবিতে পিরোজপুরে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি :
জানুয়ারি ১৫, ২০২৫ ৫:০৪ অপরাহ্ণ
Link Copied!

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আয়োজনে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা শিক্ষকদের মাধ্যমে জনসম্পৃক্তকরণ ও চাকুরি জাতীয়করণের দাবিতে শিক্ষক প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে শহরের এপেক্স ক্লাব মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক কর্মচারী ঐক্যজোট পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক মোঃ শাহজাহান গাজী এর সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ আছাদুজ্জামান খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিক্ষক-কর্মচারী ঐক্যজোট বরিশাল বিভাগের আহ্বায়ক ও জেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি জেলা শাখার আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার আহবায়ক এনায়েত কবির খান, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব বাদশা মিয়া প্রমুখ।প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আলমগীর হোসেন বলেন, আমাদের চাকুরী জাতীয় করণ করলে আমাদের দেশের উন্নয়ন হবে। দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার ব্যাখ্যায় চাকুরী জাতীয় করনের কথা রয়েছে। বিএনপি যে ওয়াদা দেয় সেই ওয়াদা বরখেলাপের ইতিহাস নাই। নির্বাচনে আমাদের ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে, বিএনপি সরকার ক্ষমতায় আসলে চাকুরী জাতীয় করণ করা হবে।

পিরোজপুরে বন গবেষনা ইনস্টিটিউট এর উদ্বোধন প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে বাংলাদেশ বন গবেষনা ইনস্টিটিউট এর উদ্বোধন প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা জেলা প্রশাসক এর সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টা থেকে কর্মশালা শুরু হয়ে চলে দুপুর ০১টা পর্যন্ত। কর্মশালায় প্রতিষ্ঠানের বিভাগীয় কর্মকর্তা ড. মো: রওশন আলী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ শাখার সিনিয়র রিসার্র্চ অফিসার মো: জহিরুল আলম, কর্মশালায় বাংলাদেশের বিভিন্ন গাছের বংশ বিস্তার ,সংরক্ষন ও পরিবেশের উপর বন ও গাছের গুরুত্ব সম্পর্কিত বিভিন্ন তথ্য উপস্থাপন করেন বিএফআরআই এর বিভাগীয় কর্মকর্তা অসীম কুমার পাল ,ফিল্ড ইনভেস্টিগেশন অফিসার মিজানুর রহমান।কর্মশালায় পিরোজপুর জেলার বিভিন্ন সরকারী বেসরকারী প্রতিষ্ঠান যেমন বন অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সড়ক ও জনপদ বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, কাঠ ব্যবসায়, নার্সারী, করাতকল ও ফার্নিচার মালিক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পিরোজপুরে তারুণ্যের উৎসব উপলক্ষে শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা প্রদান ও সুরক্ষা ক্যাম্প

বিশেষ প্রতিনিধি: পিরোজপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে শিক্ষার্থীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান ও স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বিষয়ক হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুর ১২ টায় পিরোজপুরের ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হয়। ৮০ নং পালপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেলী আশফিয়া এর সঞ্চালনায় হেলথ ক্যাম্প অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথি ছিলেন, পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার ফরিদা ইয়াছমিন, মেডিকেল অফিসার অনিন্দিতা সরকার প্রমুখ।এ সময় শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে সচেতন করা হয়। পিরোজপুর জেলার ৮৮৯ টি প্রাথমিক বিদ্যালয়ে এ হেলথ ক্যাম্প অনুষ্ঠিত হবে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।