ঢাকামঙ্গলবার , ১৪ জানুয়ারি ২০২৫
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটের রামপালে বিসিএস ক্যাডারের ২৫ কর্মকর্তার আমাদের গ্রাম ক্যান্সার প্রকল্প পরিদর্শন

রামপাল (বাগেরহাট) সংবাদদাতা :
জানুয়ারি ১৪, ২০২৫ ৬:৩২ অপরাহ্ণ
Link Copied!

রামপালে বিসিএস ফাউন্ডেশনের ৭৭তম কোর্সের ২৫ জন কর্মকর্তা আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন এবং বৃক্ষরোপণ করেন।মঙ্গলবার (১৪ জানুয়ারি) বেলা ১১ টায় রামপালে স্থাপিত বিশ্বমানের আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শনে আসেন ৪৫ তম ব্যাচের ৭৭তম কোর্সের ২৫ জন বিসিএস কর্মকর্তা। এ সময় তাদের নেতৃত্ব দেন সালাউদ্দিন দিপু। পরিদর্শনকালে আমাদের গ্রাম ক্যান্সার কেয়ার এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক রেজা সেলিম প্রকল্পের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বিসিএস ক্যাডারের কর্মকর্তাদের অবহিত করেন। এ সময় তিনি বলেন, নানান সীমাবদ্ধতার মধ্যেও আমরা প্রত্যান্ত অঞ্চলে সাধারণ মানুষের কাছে সল্প খরচে বিশ্বমানের সেবা পৌছানোর চেষ্টা করছি। ক্যান্সার কোন ভয়ের রোগ নয়। সঠিক সময়ে সঠিক চিকিৎসা দিতে পারলে সম্পূর্ণভাবে ক্যান্সার নিরাময় হয়। আক্রান্ত ব্যাক্তিরা ভয়ের কারণে বেশী সমস্যায় পড়েন। তাদের সচেতন করতে পারলে বা কাউন্সিলিং করতে পারলে মানুষ সুস্থ থাকতে পারে। তিনি আরো বলেন এখানে ক্যান্সারের বিভিন্ন ভ্যারিয়ান্টের সুচিকিৎসা ছাড়াও ক্যান্সার নিয়ে বিষদ গবেষণা করা হবে। আমরা চেষ্টা করছি বাংলাদেশের মানুষদের বিশ্বমানের সেবা প্রদান করতে। এসময় আরও উপস্থিত ছিলেন, আমাদের গ্রামের তৌফিকুল ইসলাম, কাকলী রাণী হালদার, যুগ্ম পরিচালক ডা. আক্তার সুপ্তা, আমাদের গ্রাম’র শেখ সাদী, সংগঠক সুমিত মন্ডল প্রমুখ।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।