ঢাকাশুক্রবার , ২১ অক্টোবর ২০২২
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিলার্স অব ক্রিয়েশনের’ নতুন ছবি তুলল জেমস ওয়েব

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ২১, ২০২২ ৫:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ডেস্ক রিপোর্ট : বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও অত্যাধুনিক জেমস ওয়েব টেলিস্কোপ ‘পিলার্স অব ক্রিয়েশনের’ নতুন ছবি তুলেছে। নাসার দেওয়া তথ্য অনুযায়ী এটি গ্যাস, মহাকাশ ধুলো ও তারায় পরিপূর্ণ একটি বিশাল কাঠামো। নাসা একটি বিবৃতিতে বলেছে, জেমস ওয়েব টেলিস্কোপটি বিশালাকৃতির সোনালী, রুপালী এবং ধূসর রঙের তিনটি স্তম্ভের প্রথম ছবি তুলেছে। যেটি ঈগল নীহারিকার পাশে অবস্থিত। এটির অবস্থান পৃথিবী থেকে ৬ হাজার ৫০০ আলোকবর্ষ দূরে। নাসারই হাবল টেলিস্কোপ ১৯৯৫ সালে প্রথমবার ‘পিলার্স অব ক্রিয়েশনের’ ছবি তুলেছিল।কিন্তু এক বছরেরও কম সময় আগে মহকাশে পাঠানো জেমস ওয়েব টেলিস্কোপ পিলারগুলোর অস্বচ্ছতার ভেতরের ছবি তুলতে সক্ষম হয়েছে। এতে নতুন তারার জন্ম হওয়ার বিষয়টি প্রকাশ হয়েছে। নাসা জানিয়েছে, জেমস ওয়েবের তোলা ছবিতে পিলারগুলোর শেষে লাল রঙের লাভা সদৃশ্য চিহ্ন দেখা গেছে। এই লাভাগুলো গঠনরত তারা থেকে বের হচ্ছে, যেগুলো মাত্র কয়েক হাজার বছর পুরনো।নাসা আরও বলেছে, এসব গঠনরত তারা সুপারসনিক জেট ছোঁড়ে, যা এরকম চিকন পিলারগুলোর সঙ্গে সংঘর্ষ হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।