যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বাসায় রান্না করা খাবার নিয়ে গেলেন তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।শুক্রবার বাংলাদেশ সময় রাত ১১টার দিকে হাসপাতালে তারেক রহমানের খাবার নিয়ে যাওয়ার একটি ভিডিও পোস্ট করা হয় বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে।ভিডিও ক্যাপশনে বলা হয়, হাসপাতালে খালেদা জিয়ার জন্য নিজ হাতে বাসা থেকে রান্না করা খাবার নিচ্ছেন তারেক রহমান ও ডা. জোবায়দা রহমান।৪৩ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, কয়েকটি খাবারের বক্স নিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন তারেক রহমান ও জোবায়দা রহমান। এ সময় যুক্তরাজ্য বিএনপির নেতাদের সঙ্গে দলের নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়ালকে দেখা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

