ঢাকাবৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের নাজিরপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে পুড়লো ৮ দোকান

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১২, ২০২৪ ২:৪০ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরে নাজিরপুরে শর্ট সার্কিটের আগুনে আট দোকান পুড়ে গেছে।বুধবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টায় নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী বাজারে অগুনের এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, বাজারের মুদি ব্যবসায়ী মো. শাহজাহানের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে দুটি ইউনিটের একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে মুদি, ইলেক্ট্রনিক্স, মোবাইলসহ আট দোকান পুড়ে যায়।শ্রীরামকাঠী বাজারের মুদি ব্যবসায়ী শাহজাহান বলেন- আগুনের খবর শুনে আসতে আসতে সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।নাজিরপুর উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. সোয়াইব হোসেন বলেন, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় একঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনের ঘটনায় আনুমানিক ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।