ঢাকাবুধবার , ১১ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে মহিলা সমিতির উদ্যোগে বেগম রোকেয়া দিবস পালিত

Link Copied!

আলোর দিশারী জ্ঞানের দিশারী ছুয়েছে সবার হিয়া আঁধার বিনাশী অবিনাশী তুমি বেগম রোকেয়া” এ শ্লোগানে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া দিবস পালন করা হয়। মঙ্গলবার সন্ধ্যায় আশ্রমপাড়াস্থ সমিতির নিজস্ব কার্যালয়ে এ বিষয়ে আলোচনা সভা, প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করাহয়। ঠাকুরগাঁও মহিলা সমিতির আয়োজনে অনুষ্ঠিত সভায় সমিতির সভানেত্রী লিলি মনোয়ারার সভাপতিত্বে বক্তব্য দেন জেলা বিএনপি’র সহ -সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ মামুন, জেলা মহিলা দলের সভানেত্রী ফোরাতুন নাহার প্যারিস, জেলা যুবদলের সভাপতি মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী, সাবেক কমিশনার শফিকুল এনাম পারভেজ, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইয়াসমিন আরা পারভীন রোজি। বক্তারা তাদের বক্তব্যে মহান মহীয়সী নারী বেগম রোকেয়ার জীবনী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। পরে নারী উদ্যোক্তাদের নিজস্ব পণ্যগুলো প্রদর্শনী শেষে একটি মনোজ্ঞ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবশিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।