ঢাকামঙ্গলবার , ১০ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিরোজপুরের কাউখালাীতে ২ ট্রলারের সংঘর্ষে এক শ্রমিক নিহত

পিরোজপুর প্রতিনিধি :
ডিসেম্বর ১০, ২০২৪ ৩:৫২ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের কাউখালীতে দুটি ট্রলারের মুখোমুখি সংঘর্ষে শংকর কুন্ডু (৪০) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। নিহত শংকর কুন্ডু উপজেলার আমরাঝুড়ি ইউনিয়নের সোনাকুর গ্রামের চিত্তরঞ্জন কুন্ডুর ছেলে। সোমবার (৯ ডিসেম্বর) রাতে উপজেলার সন্ধ্যা নদীর লঞ্চঘাট সংলগ্ন সোনাকুল খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতের সহোদর রনজিৎ কুন্ডু বলেন, তার বড় ভাই শংকর কুন্ডু ওই রাতে কাউখালী বাজারের সুপারির আড়তে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় ট্রলারে করে নদী পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা ট্রলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।এ বিষয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডাক্তার সুভ্রত কর্মকার বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।কাউখালী থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সোলায়মান হোসেন বলেন, বিষয়টি শুনেছি। নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।