ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ায় খেলাফত মজলিস এর দায়িত্বশীল সভা অনুষ্ঠিত

কুষ্টিয়া প্রতিনিধি :
ডিসেম্বর ৭, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

খেলাফত মজলিস এর কেন্দ্রীয় সাধারণ পরিষদের দ্বাদশ অধিবেশন সফল করার লক্ষ্যে সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার উদ্যোগে গতকাল ৭ ই ডিসেম্বর ২০২৪ রোজ শনিবার সকাল ১০ ঘটিকায় স্থানীয় কুষ্টিয়া শহরের কোর্টপাড়া জেলা অফিসে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নায়েবে আমীর অধ্যাপক মোঃ সিরাজুল হক। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও বৃহত্তর কুষ্টিয়া জেলার জোন পরিচালক ব্যাংকার মোঃ সিরাজুল ইসলাম। এছাড়া বক্তব্য রাখেন মাও: এসকেন্দার আলী, মাও: আলমগীর হোসেন, মাও: আব্দুল গাফফার, মাও: হাবিবউল্লাহ ফারুকী, মাও: নাসির উদ্দিন, মোঃ রুহুল আমিন, মাও: আব্দুল ওয়াহাব, হাফেজ শরিফুল ইসলাম। সভাপতিত্ব করেন সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাঃ আজিরুল ইসলাম। সভা পরিচালনা করেন কুষ্টিয়া জেলা শাখার সহকারী সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহিম খলিল। সভায় কেন্দ্রর প্রোগ্রাম বাস্তবায়নের জন্য বিভন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।