ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার আশাশুনির খাজরা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের অপসারনের দাবীতে মানববন্ধন

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি :
ডিসেম্বর ৫, ২০২৪ ৪:০২ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির খাজরা ইউপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চুর অপসারণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার খাজরা ইউনিয়ন পরিষদের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি আয়োজন করেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যবৃন্দ ও সচেতন এলাকাবাসী। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, ইউপি সদস্য ইয়াকুব আলী, সিমুল হোসেন, রামপদ সানা ও হাসমত এবং ভুক্তভোগি আল আলিম হোসেন। এসময় বক্তাগন বলেন, খাজরা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এস,এম শাহনেওয়াজ ডালিম ইউপি চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করে উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় চেয়ারম্যান পদশুন্য হয়। নিয়ম তান্ত্রিকভাবে প্যানেল চেয়ারম্যানের উপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব বর্তায়। প্যানেল চেয়ারম্যান নিয়োগের সময় বিভিন্ন রকম ছলচাতুরীর আশ্রয় নিয়ে ভিত্তিহীন ভাবে প্যানেল চেয়ারম্যানের দায়িত্ব নেন সাইফুল ইসলাম বাচ্চু। অন্যান্য ইউপি সদস্যদের আপত্তি থাকা ও ইউপি’র উপ-নির্বাচনের তারিখ ২৭ জুলাই’২৪ নিদিষ্ট হওয়ায় আমরা ইউপি সদস্যবৃন্দ বিকল্প পথ অবলম্বন করেনি।পরবর্তীতে ছাত্র আন্দোলনের মুখে নির্বাচন স্থাগিত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের মুখে ৫ই আগষ্ট আওয়ামীলীগ সরকার পতনের পর দেশের বেশীর ভাগ আওয়ামী নেতার সাথে আওয়ামীলীগের নির্বচিত ইউপি চেয়ারম্যান ও দলে থাকা ইউপি সদস্যবৃন্দ কেউ দেশ ছেড়ে পালিয়ে যায় আবার কেউ পলাতক থাকার কারনে সাধারণ জনগনের সেবা পেতে অসুবিধা হয়। বর্তমান সরকার সেটির সমাধান করে জনগনের সেবার কথা চিন্তা করে তাদের দায়িত্ব থেকে অপসারন না করে জনগনের মান উন্নয়ন তাগিদ প্রদান করেন। আমাদের অভিযোগ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুল ইসলাম বাচ্চু দায়িত্ব পাওয়ার পরে পরিষদ আলোর মুখ দেখতে পায়নি। জনগণ সেবা পাওয়ার বদলে পরিষদে যেয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে না পেয়ে সাধারণ জনগণকে বারে বারে ফিরে আসতে হয়। তিনি স্থায়ীভাবে সাতক্ষীরাতে অবস্থান করেন। গ্রামে থাকা তার চাচা নজরুল ইসলামের উপর ইউনিয়নের এত বড় দায়িত্ব দিয়ে রেখেছেন। তার কাছে সাধারণ জনগণ গেলে টাকার বিনিময়ে তার কাছে থাকা নকল সীল ও স্বাক্ষর প্রদান করেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান দায়িত্ব পাওয়ার পর অদ্যাবধি পরিষদের কি ধরনের সেবা মূলক কাজ এসেছে আমরা ইউপি সদস্যরা কেউ জানতে পারিনি। এমন কি আমাদের পরিষদ থেকে আমরা কোনো রকম সম্মানী পাইনি। সরকারী সাহায্য টিসিবি, গর্ভবর্তী ভাতাসহ বিভিন্ন সুযোগ সুবিধার সকল পণ্য সে একাই নাম মাত্র বন্টন করে নিজেই সব কিছু আত্মসাৎ করে সাধারণ জনগনকে তার হাতে জিম্মি করে রেখেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের ১১ মেম্বারের একজনকেও সাথে নিয়ে কাজ করেননা। তিনি আয়-ব্যয়ের হিসেব দেননা, আমরা তার কার্যক্রমে আদৌ সন্তুষ্ট নই, আমরা তার অপসারনের দাবী করেছি। খাজরা ইউনিয়ন পরিষদের সকল ইউপি সদস্যবৃন্দ তার এহেন কার্যক্রম থেকে পরিত্রান পেতে তাকে অপসারণ করে নতুন ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের জন্য যথাযথ কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষন করছি। দুর্নীতিবাজ, ভিত্তিহীন, ক্ষমতা লোভী ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইদুল ইসলাম বাচ্চুকে অপসারণ করে নতুন প্যানেল চেয়ারম্যান/ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিয়োগের দাবি জানান বক্তারা। আলামিন হোসেন বলেন, পরিচয় পত্র নিতে গেলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাকে তার চাচার কাছে পাঠায়। চাচার কাছে গেলে আইডি কার্ড চায় এবং নানা অজুহাত তুলে টাকা দাবী করেন। ইউনিয়নের সেবা পেতে এ মুহুর্তে তার অপসারনের জোর আবেদন করছি।

আশাশুনিতে মানবপাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে মানব পাচার প্রতিরোধ কমিটির শেয়ারিং ও এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার কৃষ্ণা রায়ের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি স,ম হেদায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতের আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষার, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বকর সিদ্দিক, আশাশুনি প্রেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম মুকুল, শিক্ষক মুস্তাহিদুর রহমান, সমন্বয়কারী সুবল ঘোষ টুটুল সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।