ঢাকাবৃহস্পতিবার , ৫ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধার সুন্দরগঞ্জ ইউসিসিএ’র ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
ডিসেম্বর ৫, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিশেষ সাধারণ সভা ও ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকালে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) উপজেলা কর্যালয়ের সম্মেলন কক্ষে বিশেষ সাধারণ সভা শেষে ৩টি পদে ৭জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা ক হয়। এতে পৌর বিএনপি’র যুগ্ন-আহ্বায়ক ইফতেখার হোসেন পপেল চেয়ারম্যান পদে নির্বাচিত হন। সহ-সভাপতি পদে ওমর ফারুক ও পরিচালক পদে (যথাক্রমে) মাইদুল ইসলাম, জয়নাল আবেদীন, মাশরাফুল ইসলাম, তাহেরা বেগম, মমিনুল ইসলাম নির্বাচিত হয়েছেন।
এরআগে বিআরডিবি’র আওতাধীন উপজেলার কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেড’র ত্রি-বার্ষিক মেয়াদে ব্যবস্থাপনা কমিটির নির্বাচন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন- উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও) মনিরুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন- উপজেলা বিএনপি’র আহ্বায়ক বাবুল আহমেদ, সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক, পৌর বিএনপি’র আহ্বায়ক ইখতিয়ার উদ্দিন ভুঁইয়া নিপন, যুবদলের আহ্বায়ক আনোয়ারুল ইসলাম আনোয়ার প্রমূখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।