ঢাকামঙ্গলবার , ৩ ডিসেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে দুইদিন ব্যাপি তথ্য মেলা শুরু

বাগেরহাট প্রতিনিধিঃ
ডিসেম্বর ৩, ২০২৪ ২:৪৪ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট জেলা প্রশাসন ও সচেতন নাগরিক কমিটি (সনাক)-র আয়োজনে দুই দিনব্যাপি তথ্য মেলা শুরু হয়েছে। মঙ্গলবার দুপুরে বাগেরহাট স্বাধীনতা উদ্যানে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান।পরে মেলায় আগত বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন জেলা প্রশাসক ও অন্যান্য অতিথিগণ। পরে সনাক, বাগেরহাটের সভাপতি এ্যাড. রামকৃষ্ণ বসুর সভাপতিত্বে “তথ্য অধিকার আইন বাস্তবায়নের দায়িত্ব সকলের” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান। এসময় আরও বক্তব্য দেন, বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আছাদুজ্জামান, জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ কুমার বখসি, সনাক সদস্য মো: শাহআলম টুকু প্রমুখ। বক্তারা, তথ্য অধিকার আইন বাস্তবায়নের কৌশল সম্পর্কে অবহিত করেন। এছাড়া কিভাবে সহজে তথ্য পাওয়া যায় এবং কি কি তথ্য নাগরিকরা পেতে পারেন সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা করেন। তথ্য মেলায় বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, পাসপোর্ট অধিদপ্তর, দূর্নীতি দমন কমিশন, সমাজসেবা অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডসহ ২৬টি সরকারি-বেসরকারি দপ্তর অংশগ্রহন করেন। দপ্তরগুলো তাদের সেবার তালিকা, সেবা মূল্য ও সহজে পাওয়ার পদ্ধতি সম্বলিত প্রচারপত্র বিতরণ করেন। বুধবার বিকেলে সমাপনি অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হওয়ার কথ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।