ঢাকাবুধবার , ২৭ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মঠবাড়িয়ায় চাঁদা না দেয়ায় প্রবাসি যুবককে পিটিয়ে হত্যা

বিশেষ প্রতিনিধি :
নভেম্বর ২৭, ২০২৪ ১২:৩৩ অপরাহ্ণ
Link Copied!

আ.লীগ সমর্থক হওয়ায় ও দাবীকৃত চাঁদা না দেয়ায় কামাল হোসেন চৌকিদার (৪৬) নামে এক প্রবাসিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি ও যুবদলের কর্মি ও সমর্থকদের বিরুদ্ধে। সন্ত্রাসীদের হামলায় আহত কামাল হোসেন ২৬ নভেম্বর‘২৪ রাত সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীনবস্থায় মারা যান। বুধবার (২৭ নভেম্বর) মঠবাড়িয়া থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠান। গত ২৩ নভেম্বর পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাপলেজা ইউনিয়নের চড়কগাছিয়া গ্রাম নিজ বাড়ি থেকে প্রবাসি কামাল হেসেনকে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে নির্মমভাবে পিটিয়ে যখম করে। নিহত কামাল ওই গ্রামের মৃত. মো. রুস্তুম হাওলাদারের ছেলে।নিহতের বোন ফরিদা বেগম জানান, আওয়ামীলীগ করার অপবাদ দিয়ে ২ লাখ টাকা চাঁদার দাবিতে গত ২৩ নভেম্বর আমার ভাইকে বাড়ি থেকে তুলে নিয়ে প্রকাশ্য দিবালোকে সাপলেজা মাছ বাজারে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করে ও কাগজে জোর-জবরদস্তি করে স্বাক্ষর নেয়। এ ঘটনায় আমার ভাই নিজেই বাদি হয়ে ২৫ নভেম্বর শাহিন শরীফ, আলামিন, কামরুল, মনির হোসেন, মোঃ রুবেলের বিরুদ্ধে সেনাক্যাম্পে লিখিত অভিযোগ দেন। হামলার সময় ৯৯৯ ফোন দিয়েও কোন প্রকার সাড়া পায়নি। পরে ভাই কে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।সাপলেজা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসির খান সকল অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের হয়রানী করার জন্য হাইব্রিড বিএনপি উঠে-পরে লেগেছে।মঠবাড়িয়া সেনা ক্যাম্পের দায়িত্বে থাকা কর্মকর্তা মেহেদী হাসান লিখিত অভিযোগের সত্যাতা নিশ্চিত করে বলেন, হামলাকারিদের ডেকে এনে মিমাংসা হয়ে যাবার পরামর্শ দেয়া হয়েছিলো।মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, এ ঘটনায় থানায় একটি ইউ ডি মামলা হয়েছে। লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তি আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।