ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে, মঠবাড়িয়ায় রবিশস্যের বীজ বিতরণ

পিরোজপুর প্রতিনিধিঃ
নভেম্বর ২৫, ২০২৪ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

পিরোজপুরের মঠবাড়িয়ায় বসুন্ধরা -কালের কণ্ঠ শুভসংঘের উদ্যোগে প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে রবিশস্যের বীজ বিতরণ করা হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) সকালে স্থানীয় বয়াতিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মিলনায়তনে উপজেলা সহকারি কৃষি কর্মকর্তা(অবঃ) হরষিত চন্দ্র কীর্তুনিয়া এ বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন।এসময় অনুষ্ঠানে বক্তব্য দেন,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শিপ্রা রানী বেপারি,সমাজ সেবক সাইদুল ইসলাম মহারাজ,কৃষাণী ঝর্ণা রানী বেপারী প্রমূখ।এসময় গণমাধ্যমকর্মী শিবাজী মজুমদার শিবু, গাজী মাসুদ ও কালের কন্ঠের পিরোজপুরের আঞ্চলিক প্রতিনিধি ও শুভসংঘের উপদেষ্টা দেবদাস মজুমদার উপস্থিত ছিলেন।শেষে স্থানীয় ৩০ জন প্রান্তিক কৃষক-কৃষাণীর মাঝে কুমড়া,বরবটি,সীম,সরিষা ও ধনিয়া রবিশস্য বীজ বিতরণ করা হয়।সুবিধাভোগী কৃষকরা কৃষি সম্প্রসরণে বসুন্ধরা -শুভসংঘের এমন উদ্যোগের জন্য ধন্যবাদ জানান। কৃষকরা কৃষি উন্নয়ন ও সম্প্রসারণে এমন উদ্যোগ ভবিষ্যতে বেগবান করার জন্য বসুন্ধরা -শুভসংঘের প্রতি অনুরোধ জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।