ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় আশাশুনির চাপড়ায় মাটি চাপা পড়ে ভ্যান শ্রমিক নিহত

আহসান হাবিব, আশাশুনি প্রতিনিধি :
নভেম্বর ২৫, ২০২৪ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনির চাপড়ায় মাটি চাপা পড়ে এক ভ্যান শ্রমিক নিহত হয়েছে।ঘটনাটি ঘটেছে সোমবার সকাল ১১ টার দিকে উপজেলার দক্ষিণ চাপড়ায়। নিহত ভ্যান চালক জামারুল ইসলাম (৪০) উপজেলার বুধহাটা ইউনিয়নের উত্তর চাপড়া গ্রামের মামুদ আলীর ছেলে।প্রতক্ষ্যদর্শী সূত্রে জানাগেছে, ওই দিন সকাল থেকে ঘটনার সময় নিহত জামিরুল তার ভাই ইমামুল ও চাচাতো ভাই আনারুল, দক্ষিণ চাপড়ার ইয়াছিন আলী সহ আরো অনেকে চাপড়া হিন্দোল যুব সংঘের মাঠ সংলগ্ন এলাকায় মরিচ্চাপ নদীর খননকৃত বিরাটকায় মাটির স্তপ থেকে মাটি কেটে ভ্যানে তুলছিল। এক পর্যায়ে স্তুপ কৃত উপরের মাটি হঠাৎ ধ্বস নেমে সে মাটি চাপা পড়ে। তার পাশে থাকা অন্যান্য ভ্যান চালকরা সহ ঘটনা স্থলে পৌছে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায মাটি সরিয়ে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে। সাথে সাথে ফায়ার সার্ভিসের এ্যাম্বুলেন্সে তাকে আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে মৃত্যু ঘোষণা করেন। নিহত ভ্যান চালক জামারুল এক ছেলে ও এক মেয়ের জনক। নিহত অসহায় ভ্যান চালক জামারুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আশাশুনি উপজেলা জাসাস’র কমিটি ঘোষনা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)’র আহ্বায়ক কমিটি গঠন হয়েছে।জাসাস’র সাতক্ষীরা জেলা কমিটির আহবায়ক (ভারপ্রাপ্ত) শেখ জিল্লুর রহমান ও সদস্য সচিব ফারুক হোসেন গত ২৩ নভেম্বর যৌথ স্বাক্ষরিত এক পত্রে আশাশুনি উপজেলা জাসাস’র কমিটি অনুমোদন দিয়েছেন। কমিটিতে মির্জা আসাদুজ্জামান আসাদকে আহবায়ক, সোলাইমান হোসেনকে সিনিয়র যুগ্ম-আহবায়ক ও সিরাজুল ইসলাম ছট্টুকে সদস্য সচিব করা হয়েছে। কমিটির অন্যান্যরা হলেন, লিটন হোসেন মোড়ল, শরিফুল ইসলাম শরীফ, রেজাউল হোসেন, সাদ্দাম হোসেন, নাজমুল হোসেন, বারিক হোসেন, মুক্তাজুল হক, মাহাবুবুল হাসনাইন টুটুল, রিজাউল হোসেন, মুকুল হোসেন রেজা ও ইবাদুল ইসলামকে যুগ্ম-আহবায়ক এবং জাকির হোসেনকে ১ নং সদস্য বাকীদের সদস্য করে মোট ৬১ সদস্য বিশিষ্ট আশাশুনি উপজেলা জাসাস’র কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।