ঢাকারবিবার , ২৪ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নাগেরবাজার থানা পুনরায় সাফল্য আটজনকে কুড়ি হাজার টাকা করে চেক প্রধান 

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
নভেম্বর ২৪, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

রবিবার, নাগেরবাজার থানার উদ্যোগে সাইবার প্রতারকদের আরেকজনকে কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিলেন।

থানার পক্ষ থেকে জানালেন দিন দিন সাইবার পতন বেড়ে চলেছে, সরকারের পক্ষ থেকে মানুষকে বারবার সতর্ক করা সত্ত্বেও বিভিন্ন ভাবে ফাঁদে পড়ছেন। নাগেরবাজার থানার সাইবার ক্রাইম এর পক্ষ থেকে প্রতারিতদের আটজনকে, কুড়ি হাজার টাকা করে চেক তুলে দিলেন, নাগেরবাজার থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে ডিসি পি সাউথ ব্যারাকপুর অনুপম সিং সেই টাকা তুলে দেন।

সংক্ষিপ্ত সময়ের মধ্যে প্রচারিতরা টাকা ফেরত পেয়ে খুশি, নাগেরবাজার থানা কে কৃতজ্ঞতা জানান, অল্প সময়ের মধ্যে তারা যে টাকা ফেরত পাবেন কখনোই ভাবেননি। তাই নাগেরবাজার থানাকে কুর্ণিশ জানান।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হলে , পুলিশ আধিকারিকরা জানান, আমরা বারবার সরকারের পক্ষ থেকে সতর্ক করার চেষ্টা করি, এমনকি মাইকিং করে ঘোষণা করে থাকি, তাতেও সাধারণ মানুষ সজাগ নয়, বারবার প্রতারণা ফাঁদে পা দিচ্ছে। এবং প্রতারকরা বিভিন্ন ভাবে ফাঁদ তৈরি করছে টাকা আত্মসাৎ করার জন্য।।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, ভারত

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।