ঢাকাশনিবার , ২৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সি ইউ সি সংগঠনের সামাজিক কর্মকান্ডে অবদান রাখায় জনাব রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা।

খুলনা শেখ আব্দুল মজিদ :
নভেম্বর ২৩, ২০২৪ ৪:১৩ অপরাহ্ণ
Link Copied!

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করা সামাজিক সংগঠন কাম ফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সি কর্তৃক গৃহীত সামাজিক কর্মকান্ডে এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে পরিচালিত সি ইউ সি স্কুলের শিক্ষার্থীদের বিনামূল্যে লেখাপড়ার মান উন্নয়নে বিভিন্ন সহযোগিতামূলক কর্মকান্ডের জন্য গত ২২ শে নভেম্বর ২০২৪ সি ইউ সি পরিবারের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবক, খুলনা মেট্রোপলিটন শুটিং ক্লাবের সাধারণ সম্পাদক , নাসিব খুলনার সম্মানিত সভাপতি এবং সিইউসির উপদেষ্টা জনাব রোটারিয়ান ইফতেখার আলী বাবুকে সংবর্ধনা প্রদান করা হয়। সি ইউ সি সভাপতি জনাব মোঃ শাহিন হোসেনের সভাপতিত্বে এবং আরিফা ইসলাম খুকুমণির সঞ্চালনায়।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেনআযম খান সরকারি কমার্স কলেজ খুলনার হিসাববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক জনাব শামীমুজ্জামান সবুজ স্যার, জনাব মোঃ ইমদাদ আলী, সাধারণ সম্পাদক সিইউসি,খুলনার বিশিষ্ট চিত্রশিল্পী মিলন বিশ্বাস, বর্ণমালা হ্যান্ড রাইটিং একাডেমির সম্মানিত পরিচালক ধনঞ্জয় রায়, জনাব আজিজুর রহমান সেলিম, সি ইউ সি স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ মুজাহিদ হোসেন মিরাজ, কারিমা আক্তার, আরিফা ইসলাম খুকুমণি, মিম আক্তার মনিকা ও সি ইউ সি স্কুলের শিক্ষক ও সদস্য বৃন্দ। সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি সি ইউ সি ও সুবিধাবঞ্চিত শিশুদের উন্নয়নমূলক সকল কর্মকান্ডে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। অনুষ্ঠান শেষে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে নৈশ ভোজের আয়োজন করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।