ঢাকারবিবার , ১৭ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে: মাসুদ সাঈদী

কুমিল্লা প্রতিনিধি :
নভেম্বর ১৭, ২০২৪ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দেশের অর্থ বিদেশে পাচারকারী দল হিসাবে আওয়ামী লীগের বিচার করতে হবে। এ দলকে নিষিদ্ধ করতে হবে। মুজিববাদী রাজনীতিও এদেশে নিষিদ্ধ করতে হবে যাতে এ দেশে আর কখনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে। কারণ মুজিববাদ ও ফ্যাসিবাদ একই সূত্রে গাঁথা।তিনি রোববার কুমিল্লার দাউদকান্দির ইলিয়টগঞ্জ রাজেন্দ্র বিশ্বনাথ স্কুলে ছাত্র-জনতার আন্দোলনে শহিদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন আমির মো. দেলোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য কাজী দ্বীন মোহম্মদ, জেলা উত্তর আমির অধ্যাপক আব্দুল মতিন, সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ, দাউদকান্দি উপজেলা আমির মনিরুজ্জামান বাহলুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।