ঢাকাবৃহস্পতিবার , ১৪ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলাপাড়া চৌকি আদালতে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর নিয়োগ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :
নভেম্বর ১৪, ২০২৪ ৯:১৭ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ দেয়া হয়েছে। বুধবার (১৩ নভেম্বর) আইন ও বিচার মন্ত্রলায়ের উপ-সলিসিটর (জিপি-পিপি) সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর হিসেবে নিয়োগ পেয়েছেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন ও মহিপুর থানা বিএনপি’র সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ। এবং সিনিয়র সহকারী জজ আদালতের নতুন সহকারী সরকারী কৌশুলী নিয়োগ পেয়েছেন বিএনপি নেতা অ্যাডভোকেট দুলাল চন্দ্র দেবনাথ ও অ্যাডভোকেট মেহেদি হাসান রুবেল।এদিকে নতুন সহকারী পাবলিক প্রসিকিউটর ও সহকারী সরকারী কৌশুলদের অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া চৌকি আদালতে প্রাকটিসরত আইনজীবী সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা। উপকূলীয় কলাপাড়া উপজেলার বিচার প্রার্থী সাধারন মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠায় তারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।