ঢাকাসোমবার , ১১ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

শিশু আলিফকে বাঁচাতে প্রয়োজন ২৫ লাখ টাকা

বিশেষ প্রতিনিধি :
নভেম্বর ১১, ২০২৪ ১০:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

জন্মগতভাবে ভাল্বসহ হৃদরোগের জটিল সমস্যায় আক্রান্ত সাড়ে তিন মাসের শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফের চিকিৎসা খরচ চালাতে হিমশিম খাচ্ছে তার পরিবার। সাতক্ষীরায় জন্ম নেওয়া শিশু আলিফের জন্মগতভাবে জটিল হার্টের অসুখের কারণে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ঠান্ডা কাশি লেগে থাকে। ধাপে ধাপে অপারেশন করে কিছুটা সুস্থ হওয়ার ব্যাপারে চিকিৎসকরা আশ্বস্ত করলেও, প্রয়োজনীয় টাকার অভাবে চিকিৎসার জন্যে বিদেশে নিতে পারছে না তার পরিবার। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ), জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিয়াক সার্জারি বিভাগের সংশ্লিষ্ট চিকিৎসকরা জানিয়েছেন, তার এই চিকিৎসার জন্যে ভারতে অথবা সিঙ্গাপুরে যেতে হবে এবং চিকিৎসা বাবদ কমপক্ষে ২৫ লাখ টাকা খরচ হবে। যা তার স্বল্প আয়ের বাবার পক্ষে যোগাড় করা সম্ভব নয়। তাই বর্তমান সরকার, ধনাঢ্য ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে সহায়তার আবেদন জানিয়েছেন অসুস্থ শিশুটির বাবা। সাহায্য পাঠানোর ঠিকানা: মো. ওবাইদুল ইসলাম (শিশুর বাবা), হিসাব নম্বর : 0100195535102, জলতা ব্যাংক পিএলসি, জনতা ভবন করপোরেট শাখা, মতিঝিল, ঢাকা-১০০০। বিকাশ নম্বর : 0191963020
শিশু হাবিবুল্লাহ সাদ আল আলিফ বর্তমানে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালের প্যাডিয়াট্রিক কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক নুরুন্নানাহার ফতেমার তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।