আশাশুনিতে জামায়াতে ইসলামীর মাসিক রোকন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে উপজেলা আমীর আবু মুছা তারিকুজ্জামান তুষারের সভাপতিত্বে ও সম্পাদক মাওঃ মোশাররফ হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহকারী সম্পাদক প্রভাষক ওমর ফারুক। বিশেষ অতিথি ছিলেন, জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কার সিদ্দিক ও জেলা কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আব্দুস সবুর। সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, নায়েবে আমীর মাওঃ আব্দুল মান্নান, সহকারী সম্পাদক এড. শহীদুল ইসলাম, মাওঃ আব্দুল বারী, শাহ অহিদুজ্জাম শাহীন, বাইতুল মাল সম্পাদক মাওঃ আনোয়ারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মাওঃ রিয়াছাত আলী, অফিস সম্পাদক মাওঃ রুহুল কুদ্দুস, উপজেলা কর্ম পরিষদ সদস্য মাওঃ আতাউর রহমান, আফসার উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি প্রভাষক শাহাজান আলী, যুব বিভাগ সভাপতি ডাঃ রোকনুজ্জামান প্রমুখ।
সাতক্ষীরার আশাশুনির শোভনালীতে বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির শোভনালী ইউপির তৎকালিন রিলিভ কমিটির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল. নজরুল ইসলাম সরদার (৯৫)কে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার বাদ আসর রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার অতপর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। পারিবারিক সূত্রে জানাগেছে, উপজেলার শোভনালী ইউনিয়নের গোদাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আল. নজরুল ইসলাম শুক্রবার ভোর ৪ টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ৩ পুত্র, ২ কন্যা রেখে গেছেন। শুক্রবার ঢাকা থেকে মরদেহ আশাশুনির গোদাড়া গ্রামে পৌছলে বাদ আছর গোঁদাড়া উত্তর পাড়া সরদার বাড়ি জামে মসজিদের সামনে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। নামাজের পূর্বে চৌকশ পুলিশ দল গার্ড অব অনার প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন, শোভনালী ইউপি চেয়ারম্যান মাওঃ আবু বক্কর সিদ্দিক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হান্নান, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফফার সানা, আশাশুনি প্রেসক্লাবের সভাপতি জিএম আল ফারুক, প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি জিএম মুজিবুর রহমান, মরহুমের ছেলে নাজমুল হুদা সহ গন্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যবৃন্দ ও শত শত মুসল্লিবৃন্দ। জানাজা নামাজে ইমামতি করেন গোদাড়া সরদার বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ রবিউল ইসলাম। জানাযার নামাজ শেষে মসজিদের পাশে মরহুমের দাফন করা হয়।

