ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

এম আব্দুল করিম, কেশবপুর (যশোর) প্রতিনিধি :
নভেম্বর ৬, ২০২৪ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের কেশবপুরে নানা আয়োজনে ৫৩তম জাতীয় সমবায় দিবস-২০২৪ পালিত হয়েছে।শনিবার (২নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে সকালে সমবায় ও জাতীয় পতাকা উত্তলোন শেষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।পরে উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুনের সভাপতিত্বে প্রাথমিক শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন। কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ, সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, অধ্যপক মশিহুর রহমান ও সমবায়ী সাজ্জাদ হোসেন। সমবায়ী মোঃ আফসার উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রগ্রাম অফিসার আব্দুস সামাদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার আনিছুর রহমান। এছাড়াও উপজেলার বিভিন্ন অঞ্চলের উদ্যোক্তা ও সমবায়ী গণ এসময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে কাজের স্বীকৃতি সরুপ ৬জন শ্রেষ্ট সমবায়ীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।