ঢাকারবিবার , ৩ নভেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কেশবপুরে চতুর্থ শ্রেণীর বৃত্তি পেয়েছে আহনাফ

কেশবপুর (যশোর), প্রতিনিধি:
নভেম্বর ৩, ২০২৪ ৪:০৩ অপরাহ্ণ
Link Copied!

যশোর জেলার কেশবপুর উপজেলার কেশবপুর নিউজ ক্লাবের সভাপতি মোঃ আশরাফুজ্জামান ও মৌসুমী আক্তার দম্পতির একমাত্র সন্তান তাহমীদ মুত্তাকী আহনাফ কেশবপুরের স্বনামধন্য প্রতিষ্ঠান আল-আমিন মডেল একাডেমির চতুর্থ শ্রেণী থেকে ট্যালেন্ট পুলে বৃত্তির সার্টিফিকেট সম্মাননা ক্রেস্ট ও নগদ এক হাজার টাকা পুরস্কার পেয়েছে।এছাড়াও আহনাফ প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশু একাডেমি ও চারুপিট আর্ট স্কুল সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে অনেকবারই সম্মাননা ক্রেস্ট, সার্টিফিকেট সহ বিভিন্ন সাফল্য অর্জন করেছে।পড়াশুনার পাশাপাশি আহনাফের নিজের আবিষ্কার ভাসমান জাহাজ, সৌর বিদ্যুৎ চালিত ফ্যান, হেলিকপ্টার ও ড্রোন তৈরিতে সময় পার করছে। বর্তমানে তার এমন সকল উদ্ভাবন ও পড়াশোনায় ভালো ফলাফল পেয়ে কেশবপুর নিউজ ক্লাবের সকল সাংবাদিক সহ তার আত্বীয় স্বজনের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। সকলের নিকট আহনাফের প্রত্যাশা সে যেন আগামীতে আরোও ভালো কিছু করতে পারে তার জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।