ঢাকাবৃহস্পতিবার , ২৪ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাগেরহাটে কার্বন নিঃসরণ কমানোর দাবিতে সভা অনুষ্ঠিত

সৈয়দ শওকত হোসেন, বাগেরহাট :
অক্টোবর ২৪, ২০২৪ ৪:৪০ অপরাহ্ণ
Link Copied!

সবুজ শক্তিকে কাজে লাগানো এবং কার্বন নিঃসরণ কমানোর দাবীতে বাগেরহাটে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট দক্ষিণ পশ্চিমাঞ্চলের একটি জেলা, সমুদ্র নিকটবর্তী হওয়ায়, এই এলাকার মানুষ জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মেনে নিয়ে যুদ্ধ করে জীবন অতিবাহিত করে।। জলবায়ু পরিবর্তনের এই সকল প্রতিকূলতা কাটিয়ে ওঠার জন্য বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশন এইড বাংলাদেশের একঝাক তরুন যুবরা জলবায়ু ন্যয্যতা, কার্বন নিঃস্বারন কমানো, সবুজ শক্তিকে কাজে লাগানো, নবায়ন শক্তির ব্যবহার বাড়ানো, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের বিকল্প কর্মসংস্থান তৈরি, জেন্ডার সংবেদনশীল সরকারী সেবা নিশ্চিত, যে কোন দূর্যোগ যেমন ঝড়, বন্যা, খরা, নদী ভাঙ্গন, স্বা্স্থ্য সেবা বিশেষ করে জরুরী অবস্থায় যুব নারী ও পুরুষের স্বাস্থ্য সেবা নিশ্চিতের দাবীতে আন্দোলন করে যাচ্ছে।আর বিষয়গুলোকে বিবেচনা করে বাগেরহাটে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে বাগেরহাট প্রেস ক্লাবের হলরুমে রামপাল ও বাগেরহাটের এ্যাক্টিভিস্টার উদ্যোগে এবং বাঁধন মানব উন্নয়ন সংস্থা ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় একশন ফর ট্রান্সফরমেশন প্রকল্পের আওতায় এ এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়।বাঁধন মানব উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক এএসএম মঞ্জুরুল হাসান মিলনের সভাপতিত্বে সভায় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তর বাগেরহাটের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম. যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আব্দুল কাদের, জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তন্ময় দত্ত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , মোসাঃ নাসরিন সুলতানা, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, একশন এইড বাংলাদেশের ইন্সপাইরেটর সিডরাতুল মুনতাহা, এছাড়া সুশীল সমাজের প্রতিনিধি, বাঁধনের বিভিন্ন ইয়ুথ গ্রুপের অর্ধশতাধিক প্রতিনিধি এতে অংশগ্রহন করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।