ঢাকাশুক্রবার , ১৮ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আইসিটি খাতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে আগ্রহী এস্তোনিয়া

ডেস্ক রিপোর্ট :
অক্টোবর ১৮, ২০২৪ ১:৩৬ অপরাহ্ণ
Link Copied!

এস্তোনিয়া আইসিটি খাতে, বিশেষ করে ই-গভর্নেন্স এবং সাইবার নিরাপত্তায় বাংলাদেশের সঙ্গে সহযোগিতা করতে গভীর আগ্রহ প্রকাশ করেছে।বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে এস্তোনিয়ার নব-নিযুক্ত অনাবাসিক রাষ্ট্রদূত মার্জে লুপ পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে বৃহস্পতিবার এক সৌজন্য সাক্ষাৎকালে এমন আগ্রহ ব্যক্ত করেন।বৈঠকে উভয় পক্ষ তথ্যপ্রযুক্তি খাতে শিক্ষার্থী বিনিময় কর্মসূচি আয়োজনের সম্ভাবনা নিয়েও আলোচনা করেন।পররাষ্ট্র উপদেষ্টা লুপকে বাংলাদেশে এস্তোনিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকার কর্তৃক গৃহীত দৃষ্টিভঙ্গি এবং চলমান সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন।উপদেষ্টা ও রাষ্ট্রদূত উভয়েই বাংলাদেশ-এস্তোনিয়া সম্পর্কের বিষয়ে মতবিনিময় করেন এবং বিদ্যমান দ্বিপক্ষীয় সহযোগিতাকে আরো গভীর করার ইচ্ছা প্রকাশ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।