ঢাকাশুক্রবার , ১১ অক্টোবর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বাংলাদেশ নৌবাহিনীর অভিযানে খুলনার কয়রায় মাদক ব্যবসায়ী আটক

মীর রাজিবুল হাসান নাজমুল :
অক্টোবর ১১, ২০২৪ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ নৌবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ বাহিনীর অভিযানে খুলনার কয়রা থানায় মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।১১ অক্টোবর “ইন এইড টু সিভিল পাওয়ার” এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বপ্রাপ্ত এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে আসছে।এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে শুক্রবার ১১-১০-২৪ মধ্যরাত্রে খুলনার কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান (এস), বিএন এর নেতৃত্বে নৌবাহিনীর চৌকস একটি টহল দল বতুল বাজার,উত্তর বেদকাশী কয়রা থেকে মাদক ব্যবসায়ী মিজানুর রহমান ওরফে মিজান(৩৮) এর বসত বাড়ীতে অভিযান ও তল্লাশি পরিচালনা করে আনুমানিক গাজা-৩০০ গ্রাম, হরিণের মাংস-২.৫ কেজি, নগদ অর্থ ৪৩,৪৮৭ টাকা, মোবাইল ৩টি, সিম কার্ড ৪ টি ও মেমোরি কার্ড-৫টিসহ মিজানকে আটক করে।উক্ত অভিযানে কয়রা থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।পরবর্তীতে আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত মালামালসহ উক্ত মাদক ব্যবসায়ীকে কয়রা থানায় হস্তান্তর করা হয়।উক্ত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে পূর্বে কয়রা থানায় মাদক ও নারী নির্যাতন এর ৮ টি মামলা চলমান রয়েছে বলে জানা যায়।উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল অভিযান চলমান থাকবে দৈনিক ফলাফল কে জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।