ঢাকাসোমবার , ৩০ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পবিস,অভিন্ন সার্ভিস কোড চালু, চাকুরী নিয়মিতকরণের দাবি পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন 

বিশেষ প্রতিনিধি:
সেপ্টেম্বর ৩০, ২০২৪ ১১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআর‌ইবি) এই সাথে পল্লী বিদ্যুৎ সমিতিকে (পবিস) একীভূতকরণের মাধ্যমে অভিন্ন সার্ভিস কোড চালু এবং পবিস এর চুক্তিভিত্তিক ও অনিয়মিত কর্মচারীদের চাকুরী নিয়মিতকরণের দাবি জানিয়েছে পিরোজপুর পবিস।

এই দাবিতে সোমবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করে পিরোজপুর পবিস এর কর্মকর্তা কর্মচারীরা। এ সময় বক্তারা বলেন, বিআরইবি মারাত্মক দুর্নীতির সাথে জড়িত। তাদের এসব দুর্নীতি ও অপকর্মের কারণে মাঠ পর্যায়ে পবিস এর কর্মকর্তা কর্মচারীদের মারাত্মক ভোগান্তির শিকার হতে হচ্ছে। এছাড়া বিআরইবি নিম্নমানের বৈদ্যুতিক মালামাল ক্রয় করে গ্রাহকদের প্রতারিত করছে বলেও অভিযোগ করেন বক্তারা। তাদের অভিযোগ, বিআরইবি বিভিন্নভাবে পবিস এর কর্মকর্তা-কর্মচারীদের নির্যাতন করছে। বিআরইবি ও পবিস এর সমপর্যায়ের কর্মকর্তাদের বেতনের ক্ষেত্রে চরম গ্রেড বৈষম্য রয়েছে। তাই এ সকল বৈষম্য থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে তারা বিআরইবি ও পবিস একিভূতকরণের দাবি জানানোর পাশাপাশি পবিসের সকল চুক্তিভিত্তিক ও অনিয়মিত সকল কর্মচারীদের চাকুরী নিয়মিত করার দাবি জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।