ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

১৭ বছরে স্বাস্থ্যসেবাকে ধ্বংস ও লুটপাট করেছে স্বৈরাচারী সরকার : অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ

নিজস্ব সংবাদদাতা:
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

ঔষধ যেখানে ফার্মাসিস্ট সেখানে এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফার্মাসিস্ট সমাবেশের আয়োজন করেছে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদ। শুক্রবার রাজধানী মহাখালীর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজিতে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদের আহ্বায়ক নাসির আহম্মেদ রতন এর সভাপতিত্বে ও সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় ফার্মাসিস্ট সমাবেশে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা।এ সময় বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন পরিষদের নেতৃবৃন্দরা ফার্মাসিস্টের বৈষম্য, অবহেলা, ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত সহ বিভিন্ন দাবি প্রধান অতিথির নিকট তুলে ধরেন তারা। প্রধান অতিথির বক্তব্য অধ্যাপক ডা.এ জেড এম জাহিদ হোসেন বলেন- ফার্মাসিস্টের উন্নতির সাথে স্বাস্থ্য সেবার উন্নতির সাথে ঔতপ্রোতভাবে জড়িত।বিগত ১৭ বছর স্বাস্থ্য সেবাকে ধ্বংস করেছেন স্বৈরাচারী সরকার। তাদের লুটপাটের কারনে স্বাস্থ্য সেবার মানের কোন পরিবর্তন হয়নি।এছাড়াও এই পেশাটি বৈষম্য শিকার হয়েছে অনেক।এ সময় তিনি আরো বলেন জুলাইয়ের আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি অনেক ফার্মাসিস্ট ও নিহত হয়েছেন।তাই ফার্মাসিস্ট এর উন্নতির স্বার্থে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।
এ সময় ফার্মাসিস্ট সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা.ফরহাদ হালিম ডোনার , অধ্যাপক ডা.হারুন আল রশিদ,অধ্যাপক ডা.মোঃআব্দুস সালাম ,ডা.ফারুক হোসেন,এ কে এম মুসা লিটন, বিপ্লবুউজ্জামান বিপ্লব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।