ঢাকাশুক্রবার , ২৭ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্টেডিয়ামে ভারতীয় সমর্থকদের হামলায় হাসপাতালে বাংলাদেশি সমর্থক মোহাম্মদ রবি

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
সেপ্টেম্বর ২৭, ২০২৪ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

ভারতীয় সমর্থকদের উগ্র আচরণের কথা আগেই জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থক মোহাম্মদ রবি। চেন্নাই টেস্টের সময়েও অভিযোগ করেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সমর্থক মোহাম্মদ রবি। গায়ে কালো আর হলুদে বাঘের পোশাক জড়িয়ে মাঠে থাকছেন দীর্ঘদিন ধরে। নামটাই শেষ পর্যন্ত হয়ে যায় টাইগার রবি। চেন্নাই টেস্টে অভিযোগ করেছিলেন, তাকে বাংলাদেশের পতাকা ওড়াতে দেয়া হয়নি। এবার কানপুরে মার খেয়ে হাসপাতালে যেতে হলো তাকে। কানপুরে বাংলাদেশের টেস্টে যথারীতি উপস্থিত ছিলেন টাইগার রবি। নিজের ফেসবুক পেইজ থেকে শুরু থেকেই মাঠে নিজের উপস্থিতির জানান দিয়েছেন। কিন্তু খেলা শুরুর পর প্রথম সেশনেই বাধে বিপত্তি। স্টেডিয়ামের ভেতরেই ভারতীয় সমর্থকদের হামলার শিকার হন তিনি। একপর্যায়ে চলে আসেন মাঠের বাইরে। সেখানে এসে ক্যামেরার সামনে বুঝিয়ে দেন কোমড়ে আঘাতের শিকার হয়েছেন ।একপর্যায়ে মাঠের বাইরেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। পরে তাকে ধরাধরি করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কানপুর পুলিশের একাধিক সদস্যকে সেসময় তার পাশে দেখা গিয়েছিল।ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারের পর, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে শুক্রবার মাঠে নামে বাংলাদেশ। কানপুরে ম্যাচ চলাকালে ভারতীয় দর্শকদের মারধরের শিকার আহত হন রবি। এসময় নিরাপত্তাকর্মীরা তাকে উদ্ধার করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত, প্রাথমিক চিকিৎসা দিতে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।