ঢাকাশনিবার , ২১ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ

আশাশুনি প্রতিনিধি :
সেপ্টেম্বর ২১, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনিতে ছাত্র-জনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার, অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শাস্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামিক সমাজ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৪টায় ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ আশাশুনি উপজেলা শাখা’র আয়োজনে মডেল মাধ্যমিক স্কুল মাঠে উপজেলা শাখার সহ-সভাপতি ক্বারী মোহাম্মদ কায়কাউস এর সঞ্চালনায় ও সভাপতি আল. শফিউদ্দিনের সভাপতিত্বে গণ সমাবেশে প্রধান অতিথি হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা মুহাদ্দিস মোস্তফা শামসুজ্জামান বলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের প্রচেষ্টায় সকল অপকর্মকে প্রতিরোধ করতে হবে। এদেশকে ইসলামের দ্বারা পরিচালনা করতে হবে যাতে কোন অপশক্তি আবার রুখে দাঁড়াতে না পারে। সমাবেশে বক্তব্য রাখেন, মাওঃ জাহিদুল ইসলাম সাতক্ষীরা জেলার শাখার সহ-সভাপতি ডাঃ ইসাহাক আলী, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু জাফর ওসমানী, প্রশিক্ষণ সম্পাদক মাওঃ আবু বক্কার সিদ্দিক, শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওঃ জাহিদুল বাশার, জাতীয় ওলামা মাশায়েক আয়েম্মা পরিষদ সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি মুফতি দিদারুল ইসলাম, ইসলামী যুব আন্দোলন জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক মোহাম্মদ আলী, আশাশুনি উপজেলা সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান মামুন, ইসলামী শ্রমিক আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার উত্তরের সভাপতি ডাঃ এবাদুল ইসলাম, দক্ষিণের যুগ্ম-সম্পাদক এএসএম মাসুদ রানা, আশাশুনি সিদ্দিকিয়া মাদ্রাসার মুফতি জাহের আব্দুল্লাহ প্রমুখ।

আশাশুনির খাজরায় পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়ি ভাঙচুর ও জবর দখলের অভিযোগ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির খাজরায় বসতবাড়ি ভাঙচুর লুটপাট ও সম্পত্তি জবর দখলের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার খাজরা ইউনিয়নের কালিকাপুর গ্রামে।  এব্যাপারে কালিকাপুর গ্রামের মনসুর সরদারের স্ত্রী ফুলজান বিবি বাদী হয়ে ওই গ্রামের লতিফ গাজী, আজিজুল গাজী ও হাফিজুল গাজী সহ ১৮ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন। মামলা সূত্রে ও সরেজমিনে ঘুরে জানাগেছে আসামীদের সাথে পূর্ব থেকে জমি জমাকে কেন্দ্রীক করে বিরোধ চলে আসছে। এ নিয়ে কয়েকবার স্থানীয় ও থানায় বসাবসি করেও কোন ফর হয়নি। তারা দীর্ঘদিন এক তরফা মারপিট ও ভাংচুরের ঘটনা ঘটিয়ে চলেছে। বাদীপক্ষ জনান, ঘটনার দিন লতিফ গাজী গংরা পূর্ব শত্রুতার জের ধরে তাদের পক্ষীয় লোকজন লাঠি সোটা নিয়ে বসত বাড়িতে অনধিকার প্রবেশ করে এ‍্যালবেজটারের ছাউনি ঘরের চাল ভেঙে মাটির সাথে মিশিয়ে দেয়। পরবর্তীতে তারা শামসুর গাজী ও নুরজাহানের বসত বাড়ি ভাঙচুর করে প্রায় ৯ লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে মূল্যবান জিনিসপত্র তছনছ করে রেখে যায়। বিষয়টি বাদী পক্ষ জানতে চাইলে আসামীরা তাদেরকেও মারপিট সহ হুমকি ও বিভিন্ন ভয় ভীতি প্রদর্শন করে। এ ঘটনায় ভুক্তভোগী কালিকাপুর গ্রামের জনৈক শামসুর গাজী, রুবেল সরদার, নয়ন সরদার, মোহরজান ও নুরজাহান সহ নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সাবেক চেয়ারম্যান শাহানেওয়াজ ডালিম থাকতে আমাদের উপরে উল্লেখিত আসামীরা বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করে আসছে। আমাদের পৈত্রিক ও ওয়ারেশ সূত্রে জমি দখলে থাকলেও তারা সে আমলে আমাদের পুরো পরিবারকে নেট ও ঘেরা দিয়ে আবদ্ধ করে রেখেছিল। বিভিন্ন সময়ে আসামীদের দ্বারা নির্যাতিত হওয়া পরিবারটি প্রশাসনের কাছে তদন্ত-পূর্বক সঠিক বিচার ও বসতবাড়ি ভাঙচুরের ক্ষতিপূরণের দাবি জানান।  এ ব্যাপারে বিবাদী পক্ষের সাথে কথা হলে ভাঙচুরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং তারা একটি জাল দলিল করে আমাদের জমি জোরপূর্বক দখল করার চেষ্টা করছে। সঠিক কাগজ পত্র দেখাতে পারলে আমরা আমাদের দখলকৃত জমি স্বেচ্ছায় ছেড়ে দেবো। আমরা ক্রয়সূত্রে ৪৫ শতক জমি শান্তিপূর্ণভাবে ভোগ দখলে আছি।

আশাশুনির কুল্যার মোড় বাজার সমিতির পরিচিতি সভা

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির প্রবেশদ্বার কুল্যার মোড় বাজার ব্যবস্থাপনা কমিটির পরিচিতি ও মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাত নয়টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি ডাঃ এসকে রাজার সভাপতিত্বে সভায় নবগঠিত কমিটির সকল সদস্যবৃন্দকে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা ডাঃ এস, এম তোফায়েল আহমেদ, এমদাদুল হোক মনু, অবঃ সেনা সদস্য আব্দুল মান্নান, সহ-সভাপতি তমেজউদ্দিন গাজী, আব্দুল গফুর ঢালী, মারুফ ইকবাল, তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ডাঃ তাজ, যুগ্ম-সম্পাদক সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবু হাসান চঞ্চল, সহ সাংগঠনিক সম্পাদক সিদ্দিক হোসেন, কোষাধ্যক্ষ সাইদুল বারী, প্রচার সম্পাদক শেখ তারিকুল ইসলাম, সহ প্রচার সম্পাদক বাবু হোসেন, দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান মনি, সহ দপ্তর সম্পাদক গোলাম মাওলা, ক্রীড়া সম্পাদক রুবেল হোসেন, সহ ক্রীড়া সম্পাদক রবিন ঘোষ, সহ সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ইসরাফিল হোসেন, আইন বিষয়ক সম্পাদক ইমরান হোসেন, বাজার ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক জয়নুজ্জামান শাওন, কার্যনির্বাহী নির্বাহী সদস্য আব্দুর রহিম, উত্তম ঘটক প্রমুখ উপস্থিত ছিলেন। বাজার ব্যবস্থাপনা কমিটির নির্বাহী পরিচালক শেখ বাদশা’র সঞ্চালনায় মাসিক সভায় সংগঠনের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।