পঞ্চগড়ে নবাগত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিবেক ও ন্যায়বোধে উজ্জীবিত হয়ে বৈষম্যহীন মানবিক নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এমন প্রতিপাদ্য নিয়ে জেলা প্রশাসন এই মতমিনিয় সভার আয়োজন করে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় নবাগত জেলা প্রশাসক মো. সাবেত আলী, অতিরিক্ত জেলা প্রশাসক আবু সাঈদ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (নেজারত শাখা ও ট্রেজারী শাখা) ফরহাদ আহমেদ উপস্থিত ছিলেন। এ সময় জেলার সকল ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেলাপ্রশাসক ২৪ এর বৈষম্য বিরোধী ছাত্র জনতার শহীদের প্রতি শ্রদ্ধা ও আন্দোলনকারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন,পাশাপাশি দেশের সর্ব উত্তর জনপদের জেলার বিভিন্ন সমস্যা নিয়ে জানতে চান। সাংবাদিকরা জেলার উন্নয়নে প্রতিবন্ধকতা সমস্যা তাকে জ্ঞাত করেন। জেলার বিভিন্ন পেক্ষাপটে সমস্যা গুলো সমাধান করতে সাংবাদিক ও সুশীল সমাজের একত্রিত হয়ে কাজ করার উপর সহায়তার কথা বলেন। উক্ত অনুষ্ঠানে বিগত স্বৈরাচারী সরকারের মদদপুষ্ট ২/৩ জন সাংবাদিক উপস্থিত না থাকায় কিছু সাংবাদিক ক্ষোভ প্রকাশ করেন। উপস্থিত সাংবাদিকদের মাঝে পঞ্চগড় জেলা প্রেসক্লাবের সভাপতি আনিস প্রধান ও সাধারণ সম্পাদক শাহ জালাল, পঞ্চগড় প্রেসক্লাবের আহব্বায়ক সরকার হায়দার, এ হোসেন রায়হান, এ রহমান মকুল,রাজু,ডিজার হোসেন বাদশা, রাশেদুজ্জামান রাশেদ, বাবুল,এনামুল আনাম ও সময়ের কাগজের পঞ্চগড় প্রতিনিধি জাহিরুল ইসলামসহ অনেকেই তাদের বক্তব্য তুলে ধরেন। পরিশেষে নবাগত জেলা প্রশাসক চলমান পেক্ষাপটে পঞ্চগড় জেলাকে একটি দূর্নীতিমুক্ত আধুনিক জেলা হিসেবে গড়ে তোলার অংঙ্গীকার করেন।

