সোমবার।, ঠিক দুপুর একটায়, কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে থেকে তিলোত্তমার দোষীদের বিচারের দাবিতে, মিছিল করে শ্যামবাজার পর্যন্ত প্রতিবাদ জানালেন এবং কলেজ স্কোয়ারে মানববন্ধন ও একটি পথনাটিকা করলেন।
বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষক-শিক্ষিকারা কলেজ স্কোয়ার বিদ্যাসাগর মূর্তির সামনে জমায়েত হন, এবং প্রত্যেকে বিচারের দাবি নিয়ে পোস্টার সহ হাতে হাত মিলিয়ে মানববন্ধন করলেন, এরপর একটি পথনাটক মঞ্চস্থ করলেন, যেভাবে তিলোত্তমাকে খুন ধর্ষণ করা হয়েছে, খুনের পর কিভাবে পরিকল্পিত করে দেহকে পুড়িয়ে ফেলা হয়েছিল, অপবাদ দেওয়া হয়েছিল, পোস্টমর্টেম করা হয়েছিল,এমনকি তার মা বাবাকে মিথ্যা কথা বলা হয়েছিল, সমস্ত কিছুকে আড়াল করার চেষ্টা করা হয়েছিল, সকলকে তুলে ধরেই এই পথনাটিকা, শুধু তাই নয় স্কুলের শিক্ষক শিক্ষিকারা বিদ্রোহের গান ও নৃত্য পরিবেশন করে দেখালেন,
এই প্রতিবাদ ও পথনাটিকা দেখার জন্য পথ চলতি মানুষ কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গিয়েছিলেন , এবং তাদের মুখেও শোনা যায় উই ওয়ান্ট জাস্টিস, তিলোত্তমার দোষীদের বিচার চাই।
প্রতিবাদী মিছিল সমস্ত শিক্ষক-শিক্ষিকার উপস্থিতিতে কলেজ স্কোয়ার থেকে আস্তে আস্তে শ্যামবাজারের দিকে এগিয়ে যায় এবং শ্যামবাজার পাঁচ মাথার কিছুটা আগে পুলিশ ব্যারিকেট করে আটকে দিলে, সেখানে তারা প্রতিবাদ জানান।
সারা রাস্তায় তাদের একটাই স্লোগান, জাস্টিস ফর আর জি কর, তার বোনের বিচার চাই, তাদের মেয়ের বিচার চাই, যতদিন না দোষীরা শাস্তি পাবে, এই আন্দোলন সারাবিশ্বে চলতে থাকবে, আমরাও থেমে থাকব না।
কারন আমরাই জাতির মেরুদন্ড, আমরাই ছেলে মেয়েদের গোড়ার কারিগর, আমরাই ছোট থেকে গড়ে তুলি ছেলেমেয়েদের এগিয়ে চলার পথ। তাই আমাদের এই প্রতিবাদ, দোষীদের আড়াল নয়, বিচার চাই। তিলোত্তমার মা-বাবার চোখের জলের বিচার চাই,
মিছিল যত শ্যামবাজারের দিকে এগিয়ে যেতে শুরু করে, পাশ থেকে পথ চলতি মানুষের মুখেও শুনতে পাওয়া যায়ওই ওয়ান জাস্টিস , তেমনি স্কুল ফেরত ছাত্র-ছাত্রীদের মুখেও একই কথা শোনা যেতে দেখা যায়।
রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা
বিশ্বকর্মা পুজো, একদিকে প্রতিমা শিল্পীদের তোড়জোর, অন্যদিকে স্কুল পড়ুয়া ছোট্ট মেয়ে বাবার পাশে দাঁড়ালেন। 
আজ ১৬ই সেপ্টেম্বর সোমবার, রাত পোহালেই বিশ্বকর্মা পুজোয় মেতে উঠবে কলকারখানা থেকে শুরু করে পাড়ার গ্যারেজ ও বাস মালিকেরা এবং বাস কর্মীরা। তোড়জোড় চলছে একদিকে গাড়ি ধোয়ার কাজ, অন্যদিকে কলকারখানা পরিষ্কার ও রং করার কাজ। কোথাও কোথাও চলছে কলকারখানার সামনে প্যান্ডেলের কাজ। বিশ্বকর্মাকে পুজো করার জন্য। রাত থেকেই মেতে উঠবে পুজোর আনন্দে।
কুমারটুলি পাড়াতেও দেখা গেল একদিকে যখন প্রতিমা শিল্পীদের তোড়জোড়, তেমনি অন্যদিকে পূজা উদ্যোক্তারা প্রতিমা নিয়ে যাওয়ার তোরজোড়, আবার কেউ কেউ প্রতিমা পছন্দ করতে ব্যস্ত, কিন্তু প্রতিমা থেকে শুরু করে, অন্যান্য শোলার ডাকের গয়না, চালচিত্রর দাম শুনে মাথায় হাত। অনেকেই থমকে পড়ছেন প্রতিমা পছন্দ হলেও।
উদ্যোক্তারা জানালেন, যে প্রতিমা আগের বছর আড়াই হাজার থেকে তিন হাজার টাকায় কিনে নিয়ে গেছি, এই বছর তার দাম পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকা।, প্রতিমা শিল্পীদের কাছে বারোশো টাকা থেকে শুরু করে ২৫ হাজার টাকা পর্যন্ত প্রতিমা রয়েছে। কিন্তু উদ্যোক্তারা তাদের সাধ্যের মধ্যে কিনতে গিয়েও থমকে পড়ছেন, বাজেটে কুলাচ্ছেনা। করার চেষ্টা করছেন কোনভাবে পুজো করার।
অন্যদিকে বিস্ময়কর সৃষ্টি করল স্কুল পড়ুয়া একটি ছোট্ট মেয়ে, ক্লাস সেভেন এইট এ পড়াশোনা করে, বাবাকে সহযোগিতা করার জন্য, স্কুল থেকে ফিরেই, বাবার সাথে প্রতিমা তৈরিতে ব্যস্ত হয়ে পড়ে, বলে কি করব, বাবা তো অত টাকা দিয়ে লেবার রাখতে পারবেনা, তাই আমি পড়াশোনার ফাঁকে যখনই সময় পাই , ছুটে আসি বাবার পাশে।, তার ইচ্ছে ভবিষ্যতে বাবার এই প্রতিমা তৈরীর কাজ করবেন। এমনটাই জানালেন ছোট্ট স্কুল পড়ুয়া মেয়ে, শুধু তাই নয় ছোট্ট মেয়েটি জানায় আমি এই প্রতিমা তৈরি করি বলে স্কুলের অনেক বন্ধু-বান্ধব শুনে হাসে, কিন্তু আমি পিছুপা হইনা , আমি বাবার হাত ধরে বড় হতে চাই, বাবার পাশে থেকে শিখতে চাই, তাই স্কুল থেকে ফিরেই , আবার কখনো টিউশনি থেকে ফিরেই, আমি ছুটে আছি বাবার কাছে। বাবার সাথে কাজে হাত লাগাই।
মেয়েটির বাবা ও জানালেন, কি করবো বলুন, দিনকে দিন যা লেবারের দাম বাড়ছে, পুষিয়ে উঠতে পারছি না, তাই আমার মেয়ে এসে আমাকে অনেকটাই সহযোগিতা করে। ওর আগ্রহ আমাকে সাহস যোগিয়েছে, এখনকার দিনে বুঝতেই পারছেন মেয়ের পড়াশুনা করে চালানোটা খুব কষ্টকর, তাই কাজে আমার মেয়েকে পাশে পেয়ে আমি খুশি। ও বড় হয়ে এই শিল্পকে ধরে রাখুক।
রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস, কলকাতা

