ঢাকারবিবার , ১৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সকল বিভেদ ভুলে কর্মস্থলে যোগদানের অনুরোধ

মীর জেসান হোসেন তৃপ্তী :
সেপ্টেম্বর ১৫, ২০২৪ ৮:২১ পূর্বাহ্ণ
Link Copied!

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সকল বিভেদ ভুলে শ্রমিকদের নিজ নিজ কর্মস্থলে যোগদান করতে বললেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। তিনি বলেন, অলরেডি আমাদের দেশ থেকে ১০-১৫ পার্সেন্ট অর্ডার শিফট করেছে অন্য দেশে। বিজিএমইএর সভাপতি হিসেবে আমি সব মালিকের পক্ষ থেকে আপনাদের কাছে আকুল আবেদন জানাই, দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সব বিভেদ ভুলে আপনারা সবাই সহযোগিতা করেন আমরা শনিবার থেকে যেন কাজে যোগ দেই।এছাড়াও তিনি বলেন, এই ক্রান্তিকালে আমাদের ঘুরে দাঁড়ানোর সময়ে যারা গার্মেন্টস শিল্পকে ক্ষতিগ্রস্ত করে দেশকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।শুক্রবার বিকেলে শিল্পাঞ্চল আশুলিয়ায় চলমান নৈরাজ্য-বিশৃঙ্খলা থেকে গার্মেন্টশিল্পকে রক্ষায় শ্রমিক-জনতার আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।সমাবেশে সাভারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির সহপরিবার কল্যাণবিষয়ক সম্পাদক ডা: দেওয়ান মো: সালাউদ্দিন বাবুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি, হা-মীম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ, বিজিএমইএর সিনিয়র সহসভাপতি আব্দুল্লাহিল রাকিবসহ স্থানীয় কয়েক হাজার বাড়ির মালিক ও পোশাক কারখানার শ্রমিকরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।