ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

বিচারের  দাবিতে কুমারটুলিতে প্রতিবাদ মিছিল ।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৩:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

রবিবার, ঠিক বিকেল চারটায়, কুমারটুলি আর্ট গ্যালারির সামনে থেকে শ্যামবাজার পাঁচ মাথার মোড় পর্যন্ত এক প্রতিবাদ মিছিলে নামলেন, কুমারটুলির শিল্পী , পরিবার ও খেলা প্রেমীরা । একটাই দাবি আমার দুর্গা বিচার পাক।

কুমারটুলি থেকে সেন্ট্রাল এভিনিউ হয়ে সোজা পাঁচ মাথার মোড়ে আসলে পুলিশ ব্যারিকেড করে দেন, কুমারটুলি শিল্পী সহ পরিবার পরিজন এবং কুমারটুলি ফুটবল কোচিং সেন্টারের ছাত্র-ছাত্রীরা ও শিক্ষকরা অংশগ্রহণ করেন।

প্রত্যেকের হাতে ছিল দুর্গার ছবি সহ পোস্টার, আবার কারো হাতে ছিল দুর্গা বিচার পাক পোস্টটা, এবং একটি ছোট্ট দুর্গা মডেল তৈরি করে মিছিলের প্রথম ভাগে রেখেছিলেন , প্রত্যেকের গেঞ্জিতে ছিল দুর্গার পদচিহ্ন ।। সব দিক দিয়েই দুর্গার বিচার চেয়েছেন তারা।

গানের মধ্য দিয়েও তারা প্রতিবাদের ঝড় তুললেন, শুধু তাই নয় তারা জানালেন দুর্গা বিচার পেলে আমরা অষ্টমীর দিন পূজো করবো অভয়ার, এবং পুষ্পাঞ্জলী দেব, নারী শক্তির বিদ্রোহ গড়ে উঠবে।যেন এইরকম দুর্গাকে কেউ না হারায়,
আমরা প্রতিবাদ চাই শান্তি শৃঙ্খলা, তাই আমরা শিল্পীরা আজম মিছিলের প্রথম থেকে শেষ বিভিন্ন দুর্গার মূর্তি তুলে ধরেছি। জনগণকে সোজাগ করার জন্য,

একটাই দাবি উই ওয়ান্ট জাস্টিস, আজ আমাদের ছোট থেকে বড় ছেলে ও মেয়েরা সবাই মাথায় উই ওয়ান্ট জাস্টিসের ফিতে বেঁধে প্রতিবাদ করলেন, ও দুর্গার বিচার চাইলেন। পথ চলতি মানুষ এই প্রতিবাদ মিছিলকে স্বাগত জানালেন, কেউ কেউ পাশে দাঁড়িয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে উঠলেন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায় , কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।