ঢাকামঙ্গলবার , ১০ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

জনতার মতামত, রাজপথে আদালত দাবীতে অভয়া ক্লিনিক এর স্বাস্থ্য শিবির

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
সেপ্টেম্বর ১০, ২০২৪ ৩:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রবিবার, সকাল দশটায়, মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা, সকাল ১০ টা থেকে বেলা ২ টো পর্যন্ত, তার দিদির দোষীদের শাস্তির দাবিতে এবং জনতার মতামত, রাজপথে আদালত এই উদ্দেশ্যকে সফল করার জন্য, লালবাজারে সামনে , অভয়া ক্লিনিক এর স্বাস্থ্যপরিসেবা দিলেন। সারা কলকাতায় প্রায় ৩০ টি এইরকম স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন।

স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন মেডিকেল কলেজের প্রায় ১৫ থেকে ২০ জন জুনিয়র ডাক্তার বিভিন্ন রোগের উপর, যাহারা সকাল থেকে সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে গেছেন, এমনকি তাদের হাতে সেই রোগের ওষুধ ও প্রদান করেন, দূর দূর থেকে রোগীরা এসে এই চিকিৎসা পরিষেবা নেন, সুন্দর পরিবেশের মধ্যে এই স্বাস্থ্য শিবির এর আয়োজন করা হয়, এক একটি ডাক্তার সেই রোগের এক একটি টেবিলে রোগীদের চিকিৎসা করতে দেখা যায়, প্রচন্ড বৃষ্টির মধ্যেও যেমন থেমেছিল না ডাক্তাররা , তেমনি সেখান থেকে একজন চলে যাননি রোগীরা বৃষ্টির মধ্যে। বৃষ্টিতে ভিজে হলেও তারা তাদের চিকিৎসা করিয়ে ও ঔষধ নিয়ে তারপরে বাড়ি ফিরছেন।

কেউ কেউ বলেন আমরা এই জিনিসটা মেনে নেব না আমরাও চাই দোষীদের বিচার হোক। আরো বাড়িতে মেয়ে আছে ছেলে আছে, ন্যায্য বিচার সবাই চায়,

ডাক্তারদের তরফ থেকে বলা হয়, আমরা তো পরিষেবা দিতে বধ্য পরিকর, যে দিদি টাকে এই ভাবে চলে যেতে হল, তার বিচারও আমাদের চাই, আমরা পরিষেবা বন্ধ করিনি, আমরা হসপিটালে না করলেও আমরা রাস্তায় বসে সাধারণ মানুষকে সেবা দিচ্ছি ও ওষুধ দিচ্ছি, চাইনা সাধারণ মানুষ দুর্ভোগে পড়ুক। আজও রবিবারের দিন আমরা এই পরিষেবা দেওয়ার জন্যই, অভয়া ক্লিনিকের স্বাস্থ্য পরিসেবা আয়োজন করেছি।

আমরা প্রতি রবিবার এই অভয়া ক্লিনিক চালানোর চেষ্টা করব, এবং এই অভয়া ক্লিনিকে আমরা ভালো সাড়া পেয়েছি, কারণ মানুষ আমাদের ডাকে সাড়া দিয়েছে, আমাদের পাশে আছে।, তাই আমরা আশা করছি, সাধারণ মানুষ পাশে থাকলে, ‌ দোষীরা শাস্তি পাবে, আমার দিদি শান্তি পাবে, এই অভয়া ক্লিনিক ও আন্দোলন আমাদের চলতে থাকবে , যতদিন না সঠিক বিচার দোষীদের পাই। মহিলাদের নিরাপত্তা না হয়।

এই আমাদের দাবি, অবিলম্বে সিবিআই তদন্ত শেষ করে আসল দোষীদের সামনে আনুক, দোষীদের শাস্তি দিক,

আমরা দোষী পুলিশ অফিসারের শাস্তি চাই।, মেয়েদের নিরাপত্তা চাই, সমস্ত মেডিকেল কলেজে গুন্ডারাজ বন্ধ করতে হবে, হসপিটালের নির্দিষ্ট দূরত্বের মধ্যে সমস্ত পরিষেবা রাখতে হবে শৌচালয় থেকে শুরু করে সমস্ত কিছু, ১৪ তারিখের ঘটনার সকল দোষীকে সামনে আনতে হবে

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস, , কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।