ঢাকারবিবার , ৮ সেপ্টেম্বর ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি

আওরঙ্গজেব কামাল :
সেপ্টেম্বর ৮, ২০২৪ ৭:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সিদ্ধান্ত অনুযায়ী রোববার সাভারের আশুলিয়ার পোশাক কারখানাগুলো খোলার কথা ছিলো। কিন্তু তা সত্ত্বেও ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
রোববার সকাল ১০টার দিকে আশুলিয়ার অন্তত ১৫ পোশাক কারখানায় সাধারণ ছুটি দেন কারখানা কর্তৃপক্ষ।
জানা যায়, শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় সকাল ৮টা থেকেই শুরু হয় কারখানার উৎপাদন কাজ। কিন্তু সকাল ১০টার দিকে ন্যাপটাল, কন্ট্রিনেন্টাল, ইয়াগী, নিউএজিইসহ বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি পালন করে। পরে কারখানাগুলোতে রোববারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
বিজিএমইএ থেকে কারখানাগুলো খোলার নির্দেশ দিয়েছিলো উল্লেখ করে শ্রমিকরা বলছেন, কিন্তু মালিক পক্ষ শ্রমিকদের দাবি নিয়ে কোনো কথা বলছে না। অন্যান্য পোশাক কারখানার মালিক পক্ষ দাবি মেনে নিয়েছে। তাই সেসব কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছে। বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রর আইন বিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু গণমাধ্যমে বলেন, সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়ে উৎপাদন শুরু করে। তবে সকাল সাড়ে ৯টার পর থেকেই কারখানার ভেতরে শ্রমিকরা কর্মবিরতি পালন করে। তখন কারখানায় অপ্রীতিকর ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ১৫টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করে।
তবে মালিক পক্ষ শ্রমিকদের দাবিগুলো নিয়ে তাদের সঙ্গে বৈঠক করলে সমস্যা সমাধান হয়ে যাবে বলে জানান তিনি। ব্যাংক থেকে টাকা তোলার সীমা বাতিলব্যাংক থেকে টাকা তোলার সীমা বাতিল কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হলেও বিশৃঙ্খলার কোনো সংবাদ পাওয়া যায়নি জানিয়ে আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। গত কয়েকদিন শিল্পাঞ্চল আশুলিয়ার কয়েকটি কারখানায় শ্রমিক ও চাকরি প্রত্যাশিদের আন্দোলনের মুখে অস্থিরতা বিরাজ করছিলো। শ্রমিক ও বহিরাগতদের বিক্ষোভে সাভার-আশুলিয়া ও গাজীপুর শিল্পাঞ্চল বুধবারও অশান্ত ছিলো। বিক্ষোভ ও হামলার কারণে ১৬৭টি তৈরি পোশাক কারখানায় বৃহস্পতিবার ছুটি ঘোষণা করা হয়। পরে শনিবার অধিকাংশ পোশাক কারখানায় কাজ শুরু হয়।
বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) শনিবারের বৈঠকে সিদ্ধান্ত হয়, রোববার থেকে সাভারের আশুলিয়ার সব পোশাক কারখানা খোলা থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।