ঢাকাশনিবার , ৩১ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পূর্ব মেদিনীপুরের মহিলা সুরক্ষার জন্য হেল্প লাইন প্রকাশ করলেন জেলা পুলিশ।

Link Copied!

শনিবার, পূর্ব মেদিনীপুরের তমলুকে, আর জি করের ঘটনার পর রাজ্য সরকারের পাশাপাশি, জেলা পুলিশ মহিলা সুরক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ করলো,

শনিবার তমলুকের নিমতৌড়িতে, পুলিশ সুপারের দপ্তরে এক সাংবাদিক বৈঠকে, মহিলা সুরক্ষার জন্য, একটি বিশেষ whatsapp ও কল নম্বর প্রকাশ করলে পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। যার নম্বর ৯৮০০৭৭৫৯৯৯, এই নাম্বারটি whatsapp এবং কল পরিষেবা রয়েছে ‌। আজ থেকেই এই পরিষেবা চালু থাকবে। এবং ২৪ ঘন্টা পরিষেবা দেওয়া হবে।।

মহিলা সুরক্ষা বলা হলেও সাধারণ মানুষ সমস্যায় পড়লে অভিযোগ করলে তার সমাধান করা হবে , সেই সাথে জেলার অন্যতম পর্যটন কেন্দ্র দীঘা, তাজপুর ,মন্দারমনি ,হলদিয়া, কোলাঘাট প্রভৃতি এলাকায় বিশেষ নজরদারি ব্যবস্থা থাকছে।

গত ৯ আগস্ট কলকাতার আর জি কর হাসপাতালে এক মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার পর নড়েচড়ে বসে পুলিশ। পাশাপাশি স্বয়ংসিদ্ধা নামে এক লেটার বক্স তৈরি করা হয়, যে বক্সগুলি স্কুলের মধ্যে রাখা থাকবে। যেখানে সমস্যা নিয়ে স্কুলের ছাত্র-ছাত্রীরা বা শিক্ষিকা শিক্ষক মনের কথা অভিযোগ আকারে জানাতে পারবে।।

রিপোর্টার , সমরেশ রায় ও শম্পা দাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।