ঢাকাবুধবার , ২৮ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

কলকাতায়  ডাক্তার ও নার্সদের সুরক্ষা ও অভয়ার বিচারের দাবিতে…. গণ মিছিল

Link Copied!

বুধবার, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডাক্তার ফন্টের ডাকে, দুপুর ১২:০০ টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে ওয়াই চ্যানেল পর্যন্ত বিভিন্ন দাবি নিয়ে গণ মিছিল করলেন, আর জি করের জুনিয়র ডাক্তাররা। এবং সেখানে একটি নাটক মঞ্চস্থ ও শোভা করলেন।

একটি মুখাভিনয় এর মধ্য দিয়ে তুলে ধরলেন অভয়ার মৃত্যুর কাহিনী। কিভাবে একটি ডাক্তার ডিউটি রত অবস্থায় খুন হয়েছেন এবং তাকে ধর্ষণ করা হয়েছিল, তার কাহিনী মুখাভিনয়ের মধ্য দিয়ে তুলে ধরলেন।

দুপুর ১২ টায় শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে জমায়েত হয়ে সেখান থেকে কয়েকশো জুনিয়র ডাক্তার মিছিল করে ধর্মতলা ওয়াই চ্যানেলে এসে উপস্থিত হন, এবং স্লোগানের মধ্য দিয়ে বিভিন্নভাবে প্রশাসনকে আক্রমণ করেন তার সাথে সাথে পুলিশ মন্ত্রীর কেউ ছেড়ে কথা বললেন না।

তারা জানান অবিলম্বে সন্দীপ ঘোষ কে অপসারণ করতে হবে।

পুলিশ কমিশনার বিনীত কোয়েলের পদত্যাগ চাই।

অভয়ার সঠিক বিচার চাই এবং যত তাড়াতাড়ি তদন্ত শেষ করে দোষীদের গ্রেফতার করতে হবে।

সকল ডাক্তার নার্স ও স্বাস্থ্য কর্মীদের যথাযথ সুরক্ষা সুনিশ্চিত করতে হবে।মঞ্চে দাঁড়িয়ে একে একে জুনিয়র ডাক্তাররা বক্তব্যের মধ্য দিয়ে তাদের যে কাহিনী তুলে ধরলেন। হাসপাতালে কি ধরনের ঘটনা ঘটে চলেছে, কিভাবে স্বৈরাচারীরা আক্রমণ করছে, এবং হসপিটাল এর মধ্যে দুষ্কৃতীরা ভাঙচুর চালাচ্ছে। অথচ প্রশাসন চুপ করে বসে আছেন, তাদের লজ্জাটুকু নাই, তাদের বাড়িতেও মেয়ে আছে। কিসের জন্য আড়াল করা হচ্ছে, কেন তদন্ত এত দেরি হচ্ছে, দেখতে দেখতে কুড়ি দিন অতিবাহিত তবুও আসামিরা ধরা পরল না।

যদিও মুখ্যমন্ত্রী বলেছেন, আপনারা পরিষেবা দিন কাজ করুন। পরিষেবা ও কাজ করতে চাই, কিন্তু তার সাথে সাথে আমাদের দিদির বিচার চাই ,আমাদের সুরক্ষা যতদিন না হবে ,ততদিন আমরা এ আন্দোলন চালিয়ে যাব, আমাদের দিদির শান্তি কামনা করব।

আর আমরা তিলোত্তমার মতো বা অভয়ার মতো কাউকে হারাতে চাই না, তাই দোষীরা যতদিন শাস্তি না পাচ্ছে, জনগণের সামনে উঠে না আসছে, আমাদের আন্দোলন বন্ধ করতে কেউ পারবেনা, প্রশাসন পারবে না, কেন দোষীদের আড়াল করা হচ্ছে তার জবাব চাই, আজকের এই মিছিল শেষে একটি অভিনব মুখাভিনয়ের মধ্য দিয়ে জনগণের সামনে তুলে ধরলাম, দিদির কাহিনী। অভয়ার কাহিনী।

রিপোর্টার, সমরেশ রায় ও‌ শম্পা দাস, কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।