ঢাকামঙ্গলবার , ২৭ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পশ্চিম মেদনীপুরের নারায়ন গড়ে ক্যানেল থেকে , মৃতদেহ উদ্ধার কে ঘিরে চাঞ্চল্য।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
আগস্ট ২৭, ২০২৪ ৫:১০ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার, পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের ক্যানেল থেকে রহস্যজনকভাবে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করল নারায়ণগড়
থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের নারায়ণগড় থানার কোতাই গড় পেট্রোল পাম্পের কাছে।।

এদিন সকালে রাস্তার ধারে ক্যানেলে এক ব্যক্তির দেহ পড়ে থাকতে দেখে স্থানীয় এলাকার মানুষজন, খবর দেয়া হয় নারায়ণগড় থানায় ও ওই ব্যক্তির পরিবারদের, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ অচেতন দেহ উদ্ধার করে মকরামপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে, এবং চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন,

পুলিশ জানিয়েছেন মৃত ব্যক্তির নাম ভদ্রেশ্বর মাহালি ,বয়স ৬৯ বছর, বাড়ি নারায়ণগড় থানার কোতাইগড়ের বাসুদেবপুর গ্রামে, স্থানীয় পরিবার সূত্রে জানা গিয়েছে বাড়ি থেকে বাজার করতে বেরিয়ে নিখোঁজ হন। রাতে বাড়ি না ফেরায় বাড়ির লোক খোঁজ শুরু করে।

পরে খবর পেয়ে ওই ব্যক্তির মৃতদেহ ক্যানেল থেকে পাওয়া যায়, মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা থাকায়, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ,খড়্গপুর মহকুমা হাসপাতালে পাঠিয়েছে নারায়নগড় থানার পুলিশ। এ রকম একটি ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে, তদন্তর রিপোর্ট আসার পর জানা যাবে কিভাবে মৃত্যু ওই হল ব্যক্তির।

রিপোর্টার, সমরেশ রায় ও শম্পা দাস

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।