পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সোমবার বন্দুকধারীরা কমপক্ষে ২২ জনকে হত্যা করেছে। সেখানে বিভিন্ন গাড়ি থেকে তাদেরকে জোরপূর্বক নামিয়ে আনার পর জাতিগত পরীক্ষা করে হত্যা করা হয়। সরকারি কর্মকর্তারা এ জানিয়েছেন। খবর এএফপি’র। বেলুচিস্তানের মুসাখাইল জেলার সিনিয়র কর্মকর্তা নজিবুল্লাহ কাকার এএফপি’কে বলেন, ‘বেলুচিস্তানের সাথে পাঞ্জাবের সংযোগকারী একটি মহাসড়কে জঙ্গিরা বাস, ট্রাক এবং ভ্যান থামিয়ে কমপক্ষে ২২ জনকে হত্যা করে। এ সময় আরো পাঁচজন আহত হয়। তিনি আরো বলেন, ‘নিহতদের মধ্যে ১৯ জন পাঞ্জাবি এবং ৩ জন বেলুচ রয়েছে। তারা বেশিরভাগই
পাঞ্জাবি শ্রমিক।পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ তার কার্যালয় থেকে জারি করা এক বিবৃতিতে এই হামলার জন্য গভীর শোক ও নিন্দা প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

