ঢাকাবুধবার , ২১ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

ইসরাইলি বর্বরতায় আরও ৫০ ফিলিস্তিনি নিহত

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ২১, ২০২৪ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

অবরুদ্ধ গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলায় আরও ৫০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। যা নিয়ে গত ৭ অক্টোবর থেকে সামগ্রিক মৃত্যুর সংখ্যা বেড়ে ৪০ হাজার ২২৩ জনে দাঁড়িয়েছে। এছাড়া আহতের সংখ্যা বেড়ে ঠেকেছে ৯২ হাজার ৯৮১-তে।বুধবার যুদ্ধবিধ্বস্ত উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।বিবৃতিতে বলা হয়েছে, অবরুদ্ধ গাজায় বর্বর ইসরাইলি বাহিনী গত ২৪ ঘণ্টায় ‘গণহত্যা’ চালিয়ে চারটি পরিবারের সব সদস্যসহ ৫০ জনকে হত্যা করেছে। এ সময়ে আরও ১২৪ জন আহত হয়েছেন।অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব পাশ হওয়া সত্ত্বেও গত ৭ অক্টোবরের পর থেকে ইসরাইল গাজা উপত্যকায় তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে।১০ মাসেরও বেশি সময় ধরে চালানো ইসরাইলি আগ্রাসনে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরাইলি হামলায় ভেঙে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাজার হাজার মানুষ মারা যাওয়ার সম্ভাবনাও অনেক বেশি। এছাড়া বাস্তুচ্যুত হয়েছে ২০ লাখেরও বেশি ফিলিস্তিনি। সূত্র: আনাদোলু এজেন্সি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।