চট্টগ্রাম থেকে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ-সদস্য আব্দুর রহমান বদিকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে টেকনাফে হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। র্যাব-৭ এর সহকারী পরিচালক শরিফুল হক রাত সাড়ে ১০টায় যুগান্তরকে বলেন, নগরীর পাঁচলাইশ থানাধীন জিইসি মোড় থেকে বদিকে আটক করা হয়েছে। কক্সবাজারের সাবেক এই এমপির নাম ইয়াবা ব্যবসায়ীদের তালিকায় রয়েছে। আরেকটি সূত্রে জানা গেছে, বদিকে কক্সবাজারে নিয়ে যাওয়া হবে। তার বিরুদ্ধে এর আগে করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

