ঢাকামঙ্গলবার , ২০ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

নাগেরবাজার ট্রাফিক গার্ড ও নাগেরবাজার থানার উদ্যোগে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছে

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়। কলকাতা :
আগস্ট ২০, ২০২৪ ৬:২৯ পূর্বাহ্ণ
Link Copied!

সোমবার, সকাল থেকে সারাদেশে যখন রাখী বন্ধন উৎসব পালিত হচ্ছে,ঠিক সেই সময় নাগেরবাজার ট্রাফিক গার্ড ও থানার উদ্যোগে পালিত হচ্ছে রাখী বন্ধন উৎসব।

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি করা সেই রাখী উৎসব, প্রতিবছর এর মত এ বছরও পালিত হল ভাই-বোনদের হাতে এবং পথ চলতি মানুষ ও গাড়ি চালক , রিক্সাওয়ালা, অটোওয়ালা ,স্কুটার আরোহী, থেকে শুরু করে সকলের হাতে রাখী পরিয়ে দিলেন প্রশাসনের লোকেরা। এবং তাদেরকে মিষ্টিমুখ করালেন।

এই বন্ধন পুলিশের সাথে সাধারণ মানুষের ভাতৃত্ববোধ গড়ে তোলা, এই দিনটির জন্য অপেক্ষা করতে থাকেন ভাই বোনেরা, শুধু ভাই বোনেরা নয়, যাহারা আমাদের পরিষেবা দিয়ে থাকেন, দিনরাত্রি ডিউটির মধ্য দিয়ে নিজেদের সময়কে ব্যয় করেন, কিন্তু তারা ভুলে যান তাদেরও পরিবার, সেই পুলিশ অফিসারদের হাতে ডিউটি রত মহিলা পুলিশ রাখী পরিয়ে ভাতৃত্ব গড়ে তুললেন।

যেভাবে সাধারণ পরিবারের ছোট ছোট ছেলেমেয়েরা তার ভাইদের হাতে রাখি পরিয়ে নিজেদের বন্ধনে আবদ্ধ করেন একইভাবে আজ নাগেরবাজার থানার উদ্যোগে এই সুন্দর দিনটি পালিত হলো। পথ চলতি মানুষ খুশি, এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু মানুষ। আজ একই ভাবে কলকাতার বিভিন্ন প্রান্তে , রাস্তার মোড়ে মোড়ে পালিত হল এই রাখী বন্ধন।

রিপোর্টার, শম্পা দাস ও সমরেশ রায়, কলকাতা

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।