ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পিআইবির ডিজি জাফরসহ ৫ জনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১৯, ২০২৪ ৪:৩৯ অপরাহ্ণ
Link Copied!

সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক কাজে নিয়োজিত পাঁচজনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।এদের মধ্যে প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক (ডিজি), বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান, পরিচালক বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের একজন সদস্য রয়েছেন। সোমবার (১৯ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন জারি করা হয়।জারি করা আদেশে পিআইবির ডিজি জাফর ওয়াজেদ, বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ, বিসিএসআইআরের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আফতাব আলী শেখ, বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক ড. মো. আমিনুর রহমান এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের সদস্য মো. রবিউল হোসাইনের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।