ঢাকারবিবার , ১৮ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকার : তথ্য উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১৮, ২০২৪ ৮:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের কথা ভাবছেন অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। সাংবাদিকদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দপ্তর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।তথ্য উপদেষ্টা বলেন, তারা স্বাধীন গণমাধ্যমের কথা ভেবেছেন। এটি প্রাথমিকভাবে ভেবেছেন। সাংবাদিক সমাজের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে উদ্যোগ নেবেন। নাহিদ ইসলাম বলেন, সেন্সর বোর্ড পুনর্গঠন করা হবে। সাইবার নিরাপত্তা আইন নিয়ে করা এক প্রশ্নের জবাবে তথ্য উপদেষ্টা বলেন, সাইবার নিরাপত্তা আইন পুনর্বিবেচনা করবেন।সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার বিচারে গুরুত্বারোপ করেন নাহিদ ইসলাম। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে বিচার চান। আর কোনো প্রহসন, টালবাহানা দেখতে চান না। নিজের ছবি কম প্রচার করার জন্য গণমাধ্যমের প্রতি অনুরোধ করেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।