ঢাকাবুধবার , ১৪ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

পদচ্যুত হলেন থাইল্যান্ডের প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১৪, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাংবিধানিক আদালতের রায়ে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিনকে পদচ্যুত করা হয়েছে। বুধবার তাকে পদচ্যুতির পক্ষে রায় দিয়েছেন দেশটির সাংবিধানিক আদালত। পাশাপাশি ভেঙে দেয়া হয়েছে মন্ত্রিসভা। বুধবার তার পদচ্যুতির পক্ষে রায় দিয়েছেন পাঁচজন বিচারপতি। তবে চারজন বিচারপতি বিপক্ষে ছিলেন। স্রেথাকে নিয়ে ফেউ থাই পার্টির তিনজন সাংবিধানিক আদালতের মাধ্যমে প্রধানমন্ত্রীর পদ হারিয়েছেন।ক্ষমতাচ্যুত হওয়ার পর সাংবাদিকদের স্রেথা বলেন, ‘আমি আদালতের রায়কে সম্মান করি। তবে আমি আবারও জোর দিয়ে বলছি, যে সময়টা আমি ক্ষমতায় ছিলাম, সৎভাবেই দেশ চালাতে চেয়েছিলাম।এক বছরের কম সময়ের মধ্যে স্রেথা প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হওয়ায় দুই দশক ধরে রাজনৈতিক অস্থিরতায় ভোগা দেশটিতে নতুন করে অস্থিতিশীলতা তৈরি হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। গত ২০ বছরে সেনাবাহিনী, রাজতন্ত্রের অনুগত রাজনৈতিক দল ও প্রগতিশীল দলগুলোর মধ্যকার দ্বন্দ্বের কারণে দেশটিতে কয়েকবার সামরিক অভ্যুত্থান ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।