ঢাকারবিবার , ১১ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে ব্যবহৃত অস্ত্র পুলিশকে দেওয়া হয়েছিল: স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট :
আগস্ট ১১, ২০২৪ ৮:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন । স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, আওয়ামী লীগ সরকার সীমান্তে ব্যবহৃত অস্ত্র পুলিশকে দিয়েছিল। এটি একদমই ঠিক হয়নি। রবিবার দুপুরে আহত পুলিশ সদস্যদের দেখতে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি আরও বলেন, “পুলিশকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করা হয়েছে। সীমান্তে যে অস্ত্র ব্যবহার করা হয়, সেটা পুলিশকে দেওয়া হয়েছিল। তা একদমই ঠিক হয়নি।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “পুলিশের ওপর যে হামলা হয়েছে, তা খুবই বেদনাদায়ক। যদিও তারা যে কিছুই করেননি সেটাও বলব না। হাজারও তরুণ মারা গেছেন পুলিশ ও অন্যান্যের গুলিতে।”পুলিশকে আর কেউ লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে পারবে না। আমি চেষ্টা করব, যারা হুকুমদাতা ছিলেন তাদের ধরতে। দেশে না পেলেও বিদেশ থেকে আনব,” যোগ করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।এম সাখাওয়াত হোসেন বলেন, “পুলিশের যেই কাজ, সেনাবাহিনীর কাজ তা নয়। তারপরও তারা দায়িত্ব পালন করছেন। নির্দেশ দেওয়ার পরও যেসব পুলিশ সদস্য কাজে যোগ দেবে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে তিনি বলেন, “পুলিশ সদস্যদের যে দাবিগুলো ছিল, আমি কথা দিচ্ছি সব দাবি মেনে নেওয়া হবে। কিন্তু একটু সময় প্রয়োজন। পুলিশদের বলছি আপনারা থানায় ফিরে যান। জনগণ যখনই চাইবে দেশ স্বাভাবিক হয়ে যাবে। জনগণের সহায়তা কামনা করছি। পুলিশকেও সহায়তা করুন।তিনি আরও বলেন, “বাংলাদেশে কোনও রাজনীতিবিদ তৈরি করা হয়নি, চাটুকার তৈরি করা হয়েছে। এছাড়া ছাত্র আন্দোলনে মিডিয়ার ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। মিডিয়ার কারণেই পুলিশের এই অবস্থা। দেশের মিডিয়াকে এভাবে আর চলতে দেওয়া হবে না। এই সময়কালে যদি কোনও মিডিয়া চাটুকারিতা করে তাহলে সেটা বন্ধ করে দিব। যত চেষ্টাই করুক লাভ হবে না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।