ঢাকাশুক্রবার , ৯ আগস্ট ২০২৪
  1. অনুসন্ধান প্রতিবেদন
  2. আইন ও অপরাধ
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম ও জীবন
  5. কৃষি ও অর্থনীতি
  6. খোঁজ-খবর
  7. জাতীয়
  8. জেলার খবর
  9. তথ্য প্রযুক্তি
  10. দুর্নীতি
  11. নগর ও মহানগর
  12. নির্বাচনীয় খবর
  13. পার্শ্ববর্তী দেশ
  14. ফিচার
  15. ফেসবুক থেকে
আজকের সর্বশেষ সবখবর

মৌলভীবাজারে গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত

মৌলভীবাজার প্রতিনিধি :
আগস্ট ৯, ২০২৪ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

মৌলভীবাজারের রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মধুর বাজার দখল কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলিতে ইউপি চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম ছানা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন প্রায় ২৫ জন। শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার রক্তা গ্রামের পিন্টু সুলতান ও কেওলা গ্রামের দেওয়ান মিয়ার মধ্যে মধুর বাজারে আধিপত্য বিস্তার নিয়ে সংর্ঘষ শুরু হয়। দুপক্ষের মধ্যে সকাল ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষ চলছিল। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ হন। স্থানীয়রা তাকে সিলেট নেওয়ার পথেই মারা যান। নিহত ইউপি চেয়ারম্যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার চাচাতো ভাই এবং ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আহতরা মৌলভীবাজার ও সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।রক্তা গ্রামের পিন্টু সুলতান বলেন, সকাল ১০টার দিকে আমাদের গ্রামের সাইদুল ইসলাম নামের এক কিশোরকে নিয়ে যান কেওলা গ্রামের দেওয়ান মিয়ার লোকেরা। একপর্যায়ে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দেওয়ান পক্ষের লোকেরা গুলি ছুড়ে এবং আমাদের গ্রামের ১৫টা দোকান লুট করে নিয়ে যায়।
নিহত ইউপি চেয়ারম্যানের চাচাতো ভাই কেওলা গ্রামের দেওয়ান মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, পিন্টু সুলতানের পক্ষের লোক মো. সিরাজুল ইসলাম ছানাকে গুলি করে হত্যা করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।